Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

সভা ও মিছিলে ডাক না পেয়ে ভাতারের বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের পুরনো কর্মীদের

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের সভা ও অন্য কর্মসূচিতে পুরনো কর্মীদের না নেওয়ার অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ হল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে

সভা ও মিছিলে ডাক না পেয়ে ভাতারের বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের পুরনো কর্মীদের

শেষ আপডেট: 4 March 2020 18:28

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের সভা ও অন্য কর্মসূচিতে পুরনো কর্মীদের না নেওয়ার অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ হল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। দিল্লির দাঙ্গায় নিহতদের আত্মার শান্তি কামনায় ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার ভাতার বাজারে মিছিলের আয়োজন করা হয়েছিল। নেতৃত্বে ছিলেন বিধায়ক সুভাষ মণ্ডল। এরপর ভাতার ব্লকের অন্যতম নেতা মানগোবিন্দ অধিকারী ও বনমালী হাজরার নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী ভাতার দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধায়ককে ঘিরে। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেসের পুরাতন কর্মীদের না নিয়ে দলের বিভিন্ন মিছিল ও সভা করছেন বিধায়ক সুভাষ মণ্ডল। এমনকি, কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সভার আয়োজন করা হয়েছিল তাতেও অনেক পুরাতন কর্মী ডাক পাননি। তাঁদের আরও অভিযোগ, দলে যাঁরা পুরনো সেইসব কর্মীদের না জানিয়ে অঞ্চল সভাপতি গঠন করে ফেলেছেন বিধায়ক সুভাষ মণ্ডল। এই সমস্ত কারণে ক্ষোভ তুলে ধরে এদিন বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। স্লোগান দিতে থাকেন, ‘সুভাষ মণ্ডল গো ব্যাক, সুভাষ মণ্ডল গো ব্যাক’ বলে। ভাতার বাজারে তরম উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাতার থানার বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ হাজির হয় ঘটনাস্থলে। তারা পরিস্থিতির দিকে নজর রাখতে শুরু করে। আগামী ৬ মার্চ পুরাতন কর্মীদের নিয়ে তিনি আলোচনা করবেন বলে আশ্বাস দেন ভাতারের বিধায়ক, এর পরে বিক্ষোভ ওঠে বলে জানিয়েছেন ভাতার ব্লকের অন্যতম নেতা আমান গোবিন্দ অধিকারী।

```