Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বেহালার পর্ণশ্রীতে দোতলা বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা-মেয়ের

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বেহালার পর্ণশ্রীতে শনিবার দুপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও মেয়ের। স্থানীয় সূত্রে জানা গেছে, পর্ণশ্রী থানা এলাকার দ্বিজেন মুখোপাধ্যায় রোডে একটি বাড়িতে দুপুর সাড়ে বারোটা নাগাদ এলাকার লোকজন বিস্ফোরণের শব্দ শুনতে প

বেহালার পর্ণশ্রীতে দোতলা বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা-মেয়ের

শেষ আপডেট: 4 July 2020 11:09

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বেহালার পর্ণশ্রীতে শনিবার দুপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও মেয়ের। স্থানীয় সূত্রে জানা গেছে, পর্ণশ্রী থানা এলাকার দ্বিজেন মুখোপাধ্যায় রোডে একটি বাড়িতে দুপুর সাড়ে বারোটা নাগাদ এলাকার লোকজন বিস্ফোরণের শব্দ শুনতে পান। বেরিয়ে তাঁরা দেখেন একটি দোতলা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গেই এলাকার লোকজন দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করে। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে হাজির হয়ে যায়। তাঁরাও উদ্ধারের কাজে হাত লাগান। আগুন লেগে যাওয়ায় ওই বাড়ির বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়ে ছিলেন। তাঁদের উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাড়ির দোতলা থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বছর আটষট্টির সোমা মিত্র ও তাঁর মেয়ে বছর চুয়াল্লিশের কাকলি মিত্রকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়েছিল। তাঁদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হলেও পরে দমকল কর্মীরা জানান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তা থেকেই বিস্ফোরণ। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল সেখানে কোনও গ্যাস সিলিন্ডারই ফাটা অবস্থায় পাওয়া যায়নি, সেগুলি অক্ষত ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময়ে ওই বাড়িতে মোট পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে দোতলায় ছিলেন সোমা মিত্র ও কাকলি মিত্র। এক তলায় যাঁরা ছিলেন তাঁদের নাম হীরক ঘোষ, ছবি ঘোষ ও মৌসুমি ঘোষ। তাঁদের কারও কোনও আঘাত লাগেনি। এলাকার লোকজন জানিয়েছেন, দোতলায় বিস্ফোরণের পরে আগুন জ্বলতে দেখা যায়। দমকল কর্মীদের তৎপরতায় সেই আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি। দমকল কর্মীরা জানিয়েছেন, কোনও বৈদ্যুতিন যন্ত্রে বিস্ফোরণ ঘটে আগুন লেগে থাকতে পারে। কী ভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে।

```