Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

দাউদাউ করে জ্বলছে পাঁচ তলা বাড়ি, ঝলসে মৃত্যু মা ও ছেলের, ভয়ঙ্কর ঘটনা কোচবিহারে

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে ভয়ঙ্কর ঘটনা কোচবিহারে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল মা ও ছেলের। কোচবিহারের নিউ কদমতলা এলাকায় একটি পাঁচ চলা বাড়িতে আগুন লাগে এদিন ভোরে। দমকল পৌঁছবার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আটকা পড়েন বাসি

দাউদাউ করে জ্বলছে পাঁচ তলা বাড়ি, ঝলসে মৃত্যু মা ও ছেলের, ভয়ঙ্কর ঘটনা কোচবিহারে

শেষ আপডেট: 15 February 2022 04:54

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে ভয়ঙ্কর ঘটনা কোচবিহারে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল মা ও ছেলের। কোচবিহারের নিউ কদমতলা এলাকায় একটি পাঁচ চলা বাড়িতে আগুন লাগে এদিন ভোরে। দমকল পৌঁছবার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আটকা পড়েন বাসিন্দারা। সূত্রের খবর, ওই বাড়িরই একটি ফ্ল্যাটে আটকে পড়েছিলেন দু'জন। বাকিরা কোনওরকমে বেরোতে পারলেও তাঁরা পারেননি। ঝলসে মৃত্যু হয় দু'জনেরই। স্থানীয়রা বলছেন, এদিন ভোরে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরেই আর্তনাদ ভেসে আসে। বহু মানুষের চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন এলাকার লোকজন। ততক্ষণে কালো ধোঁয়ায় ভরে গেছে গোটা বাড়ি। আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেন দমকলে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা জানিয়েছেন, এত বেশি ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ যে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। পাঁচ তলা থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। ওই তলারই একটি ফ্ল্যাটে আটকে পড়েছিলেন মা ও ছেলে। দরজা ভেঙে তাঁদের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখন পৌঁছেছে পুলিশও। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুনের উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

```