Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ছেলেকে কামড়েছে, কুকুরের পা কেটে খুন! নৃশংসতার সাক্ষী মধ্যপ্রদেশ

দ্য ওয়াল ব্যুরো:  এরা কি সত্যিই মানুষ (human)?  কামড়ে (bite) দিয়েছে বলে যারা কুকুরকে (dog) নৃশংস ভাবে  মেরে (cruelty) (killing)  প্রতিশোধ নিতে পারে ( revenge), সত্যিই তাদের মানুষ পরিচয়ে বেঁচে থাকার অধিকার নেই। মধ্যপ্রদেশে এমনই একজনের সন্

ছেলেকে কামড়েছে, কুকুরের পা কেটে খুন! নৃশংসতার সাক্ষী মধ্যপ্রদেশ

শেষ আপডেট: 2 December 2021 13:00

দ্য ওয়াল ব্যুরো:  এরা কি সত্যিই মানুষ (human)?  কামড়ে (bite) দিয়েছে বলে যারা কুকুরকে (dog) নৃশংস ভাবে  মেরে (cruelty) (killing)  প্রতিশোধ নিতে পারে ( revenge), সত্যিই তাদের মানুষ পরিচয়ে বেঁচে থাকার অধিকার নেই। মধ্যপ্রদেশে এমনই একজনের সন্ধান মিলেছে। গোয়ালিয়র জেলার বাসিন্দা লোকটি ছেলেকে কামড়ে দেওয়ায় একটি  কুকুরের পা ধারালো অস্ত্রের কোপে কেটে দিয়েছে (chopped off) বলে অভিযোগ। কষ্ট পেয়ে মারা যায় কুকুরটি। সিমারিয়াতাল গ্রামের কিছুদিন আগের এই ঘটনার বলে একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেহাত থানার ইনচার্জ আনন্দ কুমার জানিয়েছেন, ভিডিওটি দেখার পর অভিযোগ দায়ের করেছেন এক পশুপ্রেমী (animal lover)। কিছুটা দূর থেকে তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, লোকটি কুকুরটিকে মারধর করছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। যন্ত্রনায় ছটফট করছে কুকুরটি। পশুপ্রেমী  সংগঠন পেটার ওই  সদস্যের দাবি, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক। লোকটির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অমিত সঙ্ঘী। ইনচার্জ কুমার বলেছেন, গ্রামবাসীরা জানিয়েছেন, কুকুরটি তার ছেলেকে কামড়ে মাংস খুবলে নেওয়ায় প্রচণ্ড আক্রোশে পাল্টা মার দেয় সাগর বিশ্বাস নামে অভিযুক্ত। কুকুরটি অন্ততঃ আরও  ৫ গ্রামবাসীকে কামড়েছে। লোকটির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারা ও পশুর প্রতি নিষ্ঠুরতা রোধ আইনের নানা ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হবে। পেটা ইন্ডিয়ার দাবি, লোকটি বারবার কুকুরটিকে রড দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে পা কেটে দেয়।  এমন নৃশংসতা সচরাচর দেখা যায় না। অভিযুক্তের মানসিক মূূল্যায়ন, কাউন্সেলিং প্রয়োজন। এমন পশু নির্যাতনের ঘটনায় কঠোর আইনের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে।
       
   

```