Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

মালব্যের টুইটের জবাবে কুণাল বললেন, নুসরতের ব্যক্তিগত ব্যাপার, দলের সঙ্গে সম্পর্ক নেই

দ্য ওয়াল ব্যুরো: নিখিল জৈনের সঙ্গে নুসরত জাহান রুহির বিয়ে পরবর্তী জটিলতা, অসন্তোষ এবার রাজনৈতিক মাত্রা পেল। বসিরহাটের তৃণমূল সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে এবার বাদানুবাদে জড়ালেন বিজেপির অমিত মালব্য এবং তৃণমূলের কুণাল ঘোষ। সংসদে দাঁড়িয

মালব্যের টুইটের জবাবে কুণাল বললেন, নুসরতের ব্যক্তিগত ব্যাপার, দলের সঙ্গে সম্পর্ক নেই

শেষ আপডেট: 10 June 2021 12:33

দ্য ওয়াল ব্যুরো: নিখিল জৈনের সঙ্গে নুসরত জাহান রুহির বিয়ে পরবর্তী জটিলতা, অসন্তোষ এবার রাজনৈতিক মাত্রা পেল। বসিরহাটের তৃণমূল সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে এবার বাদানুবাদে জড়ালেন বিজেপির অমিত মালব্য এবং তৃণমূলের কুণাল ঘোষ। সংসদে দাঁড়িয়ে বিবাহিতা হিসেবে শপথ নিয়েছিলেন নুসরত। অথচ গতকালই তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন, নিখিলের সঙ্গে আইনত বিয়েই হয়নি তাঁর। তাঁরা কেবল লিভ-ইন সম্পর্কে ছিলেন।অর্থাৎ সহবাস করেছেন নিখিল-নুসরত। এদিন সেই প্রসঙ্গ টেনে এনে তৃণমূল সাংসদকে এক হাত নিয়েছেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষও। সংসদে দাঁড়িয়ে নুসরত জাহান মিথ্যে বলেছিলেন, এই মর্মে এদিন তোপ দেগেছেন অমিত মালব্য। তাঁর জবাবে কুণাল ঘোষ টুইটে লিখেছেন , 'বিষয়টি ব্যক্তিগত। এর সঙ্গে রাজনীতি বা দলের কোনও সম্পর্ক নেই। বিজেপির মালব্য এসব নিয়ে টুইট না করাই ভাল। তর্ক শুরু হলে বিজেপির পক্ষে ভাল হবে না।" তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করতে ব্যস্ত বলেও জানিয়েছেন ঘাসফুল নেতা। https://twitter.com/KunalGhoshAgain/status/1402907232388272133?s=20 এখন কথা হল, কুণাল বাবুর টুইটে একটা বিষয় খুব স্পষ্ট। তা হল নুসরত জাহানের ব্যক্তিগত বিষয়কে দলের বাইরেই রাখতে চাইছে তৃণমূল। কোনওভাবেই এর জন্য দলের বদনাম হোক, তা কাম্য নয়। বিজেপির তরফে প্রশ্ন ওঠার পরেই তাই দলের তরফে পরিষ্কার করে দেওয়া হল, সাংসদের ব্যক্তিগত ঝুটঝামেলার দায় নেবে না ঘাসফুল শিবির। বিশেষত একুশের ভোটে বড় ব্যবধানে জয়ের পর দলের ভাবমূর্তি নষ্ট করতে রাজি নয় কেউই। অমিত মালব্য এদিন টুইটে ভিডিও শেয়ার করেছিলেন। তাতে দেখা যাচ্ছে সংসদে দাঁড়িয়ে এক মাথা সিঁদুর পরে শপথ নিচ্ছেন নুসরত। সরতকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমি নুসরত জাহান রুহি জৈন।’’ বসিরহাটের তৃণমূল সাংসদ যদি বিবাহিতই না হবেন, তাহলে তিনি নিজের নামের সঙ্গে স্বামীর পদবি জুড়েছিলেন কেন, প্রশ্ন তুলেছেন মালব্য। টুইটে তিনি লেখেন, "তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব্যক্তিগত জীবন, তিনি কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে লিভ-ইন করছেন সেটা নিয়ে কারও কিছু বলার নেই। কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদের রেকর্ড অনুযায়ী তিনি নিখিল জৈনকে বিবাহ করেছেন। তবে কি তিনি সংসদে অসত্য ভাষণ দিয়েছিলেন?" https://twitter.com/amitmalviya/status/1402867257856905216?s=19 নুসরত প্রসঙ্গে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া সরগরম। কিন্তু তৃণমূলের তরফে এই প্রথম মুখ খোলা হল। আর কুণাল ঘোষের টুইটে দলের অবস্থান খুব স্পষ্ট।

```