Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

শর্তসাপেক্ষে জামিন আরসালানের, ১৩ দিনের পুলিশ হেফাজত রাঘিবের

দ্য ওয়াল ব্যুরো: জাগুয়ার দুর্ঘটনা কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন আরসালান পারভেজ এবং তাঁর মামা মহম্মদ হামজা। অন্যদিকে মূল অভিযুক্ত রাঘিব পারভেজকে ১৩ দিনের অর্থাৎ ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। পুলিশ সূ

শর্তসাপেক্ষে জামিন আরসালানের, ১৩ দিনের পুলিশ হেফাজত রাঘিবের

শেষ আপডেট: 22 August 2019 12:32

দ্য ওয়াল ব্যুরো: জাগুয়ার দুর্ঘটনা কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন আরসালান পারভেজ এবং তাঁর মামা মহম্মদ হামজা। অন্যদিকে মূল অভিযুক্ত রাঘিব পারভেজকে ১৩ দিনের অর্থাৎ ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। পুলিশ সূত্রে খবর, পাঁচ হাজার টাকার বিনিময়ে আরসালান এবং হামজাকে জামিন দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, আপাতত আরসালানকে পুলিশের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি আইও-র কাছে সপ্তাহে একদিন করে হাজিরাও দিতে হবে। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে হাজির ছিলেন আরসালান পারভেজ, তাঁর মামা মহম্মদ হামজা এবং মূল অভিযুক্ত রাঘিব পারভেজ। কলকাতার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে শুক্রবার মাঝরাতে।  বিড়লা তারামণ্ডল থেকে কলামন্দিরের দিকে যাচ্ছিল ঘাতক জাগুয়ারটি। অন্যদিকে তখন পার্ক স্ট্রিট থেকে মিন্টো পার্কের দিকে যাচ্ছিল একটি মার্সিডিজ গাড়ি। লাউডন স্ট্রিট ও শেক্সপিয়ার সরণির সংযোগস্থলে প্রথমে প্রবল গতিতে এসে জাগুয়ারটি ধাক্কা মারে মার্সিডিজে। পুলিশ জানিয়েছে, জাগুয়ারটির গতি এতটাই বেশি ছিল, যে মার্সিডিজে ধাক্কা মারার পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল গতি পাশের একটি পুলিশ কিয়স্কে ধাক্কা মারে। ধাক্কার জেরে কিয়স্কটি হেলে যায়। সেই কিয়স্কের পাশেই দাঁড়িয়েছিলেন তিন জন। তাঁদের দু’জনকে পিষে দেয় জাগুয়ার। মৃত দু’জনের নাম কাজি মহম্মদ মইনুল আলম ( ৩৬ ) ও ফারহানা ইসলাম তানিয়া ( ২৮ )। দু’জনেই বাংলাদেশের ঢাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে আরসালান পারভেজকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায় আরসালান পারভেজ নয়, দুর্ঘটনার দিন জাগুয়ারের স্টিয়ারিং ছিলেন রাঘিব পারভেজ। এরপরেই গ্রেফতার হয় রাঘিব পারভেজ এবং তাঁর মামা মহম্মদ হামজা।

```