কোকেন কাণ্ড: বিজেপির রাকেশের আবেদন খারিজ হাইকোর্টে
দ্য ওয়াল ব্যুরো: কোকেন মামলায় বিজেপি (BJP) নেতা রাকেশ সিংয়ের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High court)। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার ব্যাপারে যে রায় দিয়েছিল নিম্ন আদালত তাই বহাল রাখল উচ্চ আদালত।
কোকেন পাচারের অভিযোগে বিজেপির
শেষ আপডেট: 20 September 2021 08:53
দ্য ওয়াল ব্যুরো: কোকেন মামলায় বিজেপি (BJP) নেতা রাকেশ সিংয়ের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High court)। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার ব্যাপারে যে রায় দিয়েছিল নিম্ন আদালত তাই বহাল রাখল উচ্চ আদালত।
কোকেন পাচারের অভিযোগে বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতার করেছিল নিউ আলিপুর থানার পুলিশ। তাঁকে জেরা করেই এই চক্রে রাকেশ সিংয়ের নাম উঠে আসে।
কলকাতা পুলিশ যেদিন রাকেশ সিংকে গ্রেফতার করেছিল সেদিন কার্যত হইহই পড়ে গিয়েছিল। বাড়ির দরজা ভেঙে রাকেশকে গ্রেফতার করে লালবাজার।
মেরঠে ভিনধর্মী যুগলকে হেনস্থা, বয়ফ্রেন্ডকে চটির বাড়ি মারতে তরুণীকে বাধ্য করল হিন্দু জাগরণ মঞ্চ!
একাধিকবার আদালতে এসে পামেলা বলেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। কোকেন চক্রের মূল পাণ্ডা আসলে রাকেশ সিংই। এ ব্যাপারে ফোনে তাঁকে রাকেশ সিং কবে কী বলেছিলেন তাও তদন্তকারীদের জানান পামেলা। কিন্তু আলিপুর আদালতে রাকেশের তরফে দাবি করা হয় ওই কণ্ঠস্বর তাঁর নয়। আলিপুর আদালত নমুনা পরীক্ষার নির্দেশ দেয়।
ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলা করেন রাকেশ সিং। কিন্তু এদিন বিচারপতি চন্দ সেই মামলা খারিজ করে দিয়েছেন। নিম্ন আদালতের রায় বহাল থাকায় এবার হয়তো রাকেশের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাবে কলকাতা পুলিশ।