Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

কলকাতায় আজ শীতলতম দিন, উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে বাংলা

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিস আগেই জানিয়েছিল ফের জাঁকিয়ে শীত পড়বে। পারদ পতনের দাপটে কাঁপবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে পূর্বাভাস। শুক্রবার রাত থেকেই তাপমাত্রা নেমেছে শহর কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানি

কলকাতায় আজ শীতলতম দিন, উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে বাংলা

শেষ আপডেট: 28 December 2019 09:30

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিস আগেই জানিয়েছিল ফের জাঁকিয়ে শীত পড়বে। পারদ পতনের দাপটে কাঁপবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে পূর্বাভাস। শুক্রবার রাত থেকেই তাপমাত্রা নেমেছে শহর কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল তাপমাত্রা তাহবে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে কলকাতায় আজই মরশুমের শীতলতম দিন। রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছে আলিপুর। এর পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। তবে ৩০ তারিখ থেকে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। তবে রবিবার ২৯ ডিসেম্বরও হাড়কাঁপানো ঠান্ডা থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে বছরের শেষ কয়েকদিন আর বৃষ্টির সম্ভাবনা নেই। বরং রোদঝলমলে পরিষ্কার আকাশই দেখতে পাবেন দক্ষিণবঙ্গবাসী। তবে শীত পড়বে জাঁকিয়ে। ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে পারদ নামতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে আইএমডি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন বছরের পয়লা দিন থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পয়লা জানুয়ারি সন্ধের পর থেকেই বৃষ্টি শুরু হতে পারে। ২ তারিখ বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলোয় মাঝারি বৃষ্টিপাত হবে। ৩ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বেলা বাড়লে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। সাব-হিমালয়ান অঞ্চলের উপরে থাকা পাঁচটি জেলা জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং কালিম্পঙে দিনের বেলা ‘কোল্ড ডে’ রাতের বেলা ‘কোল্ড ওয়েভ’ অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্করা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সাধারণত কোনও দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম হলে সেই দিনকে বলে ‘কোল্ড ডে’। ২৮ এবং ২৯ ডিসেম্বর এই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই শিলাবৃষ্টি হয়েছে শিলিগুড়ি এবং কালিম্পঙের বেশ কিছু এলাকায়।

```