Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

মালদহে আটক চিনা নাগরিক কি গুপ্তচর? জেরা করতে হাজির এনআইএ

দ্য ওয়াল ব্যুরো: মালদহের কালিয়াচকে বাংলাদেশ সীমান্তে বৃহস্পতিবার সকালে বিএসএফ আটক করেছিল এক চিনা নাগরিককে। কিন্তু তাঁকে জেরা করার পর গুপ্তচরবৃত্তির ব্যাপারে অনেকটাই নিশ্চিত বিএসএফ। আরও তথ্য জানতে শুক্রবার কালিয়াচকের বিএসএফ ক্যাম্পে গেছে এনআ

মালদহে আটক চিনা নাগরিক কি গুপ্তচর? জেরা করতে হাজির এনআইএ

শেষ আপডেট: 12 June 2021 04:37

দ্য ওয়াল ব্যুরো: মালদহের কালিয়াচকে বাংলাদেশ সীমান্তে বৃহস্পতিবার সকালে বিএসএফ আটক করেছিল এক চিনা নাগরিককে। কিন্তু তাঁকে জেরা করার পর গুপ্তচরবৃত্তির ব্যাপারে অনেকটাই নিশ্চিত বিএসএফ। আরও তথ্য জানতে শুক্রবার কালিয়াচকের বিএসএফ ক্যাম্পে গেছে এনআইএ-র বিশেষ টিম। জানা যাচ্ছে, কয়েকদিন আগে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা লখনউ থেকে এক চিনা নাগরিককে গ্রেফতার করেছিল। তার থেকেও উদ্ধার হয়েছিল প্রচুর ডিভাইস। এক্ষেত্রেও তেমনই হয়েছে। দুজনের যোগ খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশ এটিএসের একটি টিমও মালদহে এসেছে বলে খবর। বিএসএফ সূত্রে খবর, আটক হওয়া চিনা নাগরিক এর আগে তিন বার ভারতে এসেছিলেন। এবার তাঁর কাছে ভারতে আসার কোনও ভিসা নেই। শুধুমাত্র বাংলাদেশের বিজনেস ভিসা রয়েছে। গুরুগ্রামের একটি হোটেল ব্যবসায় এই চিনা নাগরিকের শেয়ার রয়েছে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে এই ব্যক্তি চিনের সিক্রেট এজেন্ট। কালিয়াচক ব্লকের মিলিক সুলতানপুর এলাকায় বৃহস্পতিবার ভোরবেলা ঘোরাঘুরি করতে দেখা যায় ওই সন্দেহভাজন ব্যক্তিকে। আটক সন্দেহভাজন চিনা নাগরিকের নাম হান জুনেই। তাঁর কাছ থেকে চিনের পাসপোর্ট ও বাংলাদেশি ভিসা মিলেছে। ওই ব্যক্তির কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল, ভারত-বাংলাদেশ-আমেরিকার প্রচুর নগদ টাকাও উদ্ধার হয় বলে খবর। পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডডিস্ক-সহ আরও কিছু ডিভাইস তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে।

```