Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

আদালতে ঝুলছে ডিভোর্স মামলা, শোভনের নাম জুড়ে বৈশাখীর প্রোফাইল ফেসবুকে

দ্য ওয়াল ব্যুরো: রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা এখনও আলিপুর আদালতে ঝুলে রয়েছে। তার নিষ্পত্তি হয়নি। কিন্তু এসবের মধ্যেই গত রাতে যখন ইউরো কাপে জার্মানি-ফ্রান্স টানটান বক্স টু বক্স ফুটবল চলছে তখন ফেসবুকে যৌথ প্রোফাইল করে ফেলল

আদালতে ঝুলছে ডিভোর্স মামলা, শোভনের নাম জুড়ে বৈশাখীর প্রোফাইল ফেসবুকে

শেষ আপডেট: 16 June 2021 07:55

দ্য ওয়াল ব্যুরো: রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা এখনও আলিপুর আদালতে ঝুলে রয়েছে। তার নিষ্পত্তি হয়নি। কিন্তু এসবের মধ্যেই গত রাতে যখন ইউরো কাপে জার্মানি-ফ্রান্স টানটান বক্স টু বক্স ফুটবল চলছে তখন ফেসবুকে যৌথ প্রোফাইল করে ফেললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়র শোভনবাবু ও তাঁর অধ্যাপিকা বান্ধবীর রঙিন বন্ধুত্বের বহু নজির গত চার বছরে দেখেছে বাংলা। ম্যাচিং পোশাকে আদালতে যাওয়া থেকে একই রঙের পোশাকে বিজেপি সদর দফতরে যাওয়া- কিছুই নতুন নয়। তবে এতদিন যে প্রোফাইল ছিল 'বৈশাখী ব্যানার্জী' নামে, রাতারাতি সেটাই হয়ে গেল 'বৈশাখী শোভন ব্যানার্জী'। এতদিন তাঁরা নানা ভাবে বুঝিয়ে দিয়েছেন দুজন এক। অভিন্ন হৃদয়। তাঁদের বন্ধুত্ব কষ্টি পাথরে ঘষা। এতটাই খাঁটি যে দুনিয়া রসাতলে গেলেও তাতে ফাটল ধরানো যাবে না। কিন্তু সে সবই ছিল সংবাদমাধ্যমে। অনেকের মতে, এবার সামাজিক মাধ্যমে সেটাই প্রতিষ্ঠা করতে চাইলেন বন্দ্যোপাধ্যায়-চট্টোপাধ্যায় জুটি। এই প্রোফাইলের ডিপি-ও বদলে গিয়েছে। দুজনের দিকে দুজন হাসি মুখে তাকানোর ছবি ঠাঁই পেয়েছে। যদিও তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিপ্পনি কম নেই। কেউ কেউ বলছেন, বৈশাখী দেবী নিজের সঙ্গে শোভনবাবুর নাম জুড়ে তাঁর পদবি বদলে দিয়েছেন। কেউ আবার মস্করা করে লিখেছেন, এটাই জামাইষষ্ঠীর উপহার। সে যাই হোক। অতীতেও শোভন-বৈশাখী দুজনেই বুঝিয়ে দিয়েছেন তাঁরা অকুতোভয়। শোভনবাবু মন্ত্রীত্ব, মেয়র পদ ছেড়ে বুঝিয়ে দিয়েছিলেন বন্ধুত্বের জন্য সব ত্যাগ করতে রাজি কিন্তু কোনও কিছুর বিনিময়ে বন্ধুত্ব নয়। সেটাই যেন আরও একবার স্পষ্ট হল এই প্রোফাইলের নাম বদলে। নামে অনেক কিছুই যে যায় আসে!

```