Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

Nadia: স্বামী ক্যান্সারে ভুগছেন, সংসার সামলে হাইজাম্পে সোনা আনলেন ৫৫-র হাসিরাশি!

দ্য ওয়াল ব্যুরো: যে রাঁধে সে চুলও বাঁধে- প্রাচীণ প্রবাদকে আরও একবার সত্যি করে দেখালেন রানাঘাটের গৃহবধূ হাসিরাশি দে (Nadia)। ইন্ডিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে সোনা জয় করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। হাই জাম্পের (High Jump) দক্ষতায় ত

Nadia: স্বামী ক্যান্সারে ভুগছেন, সংসার সামলে হাইজাম্পে সোনা আনলেন ৫৫-র হাসিরাশি!

শেষ আপডেট: 28 May 2022 07:17

দ্য ওয়াল ব্যুরো: যে রাঁধে সে চুলও বাঁধে- প্রাচীণ প্রবাদকে আরও একবার সত্যি করে দেখালেন রানাঘাটের গৃহবধূ হাসিরাশি দে (Nadia)। ইন্ডিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে সোনা জয় করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। হাই জাম্পের (High Jump) দক্ষতায় তাঁর ধারে কাছে কেউ নেই। তামিলনাড়ুর আন্না স্টেডিয়াম যেন অসাধ্যসাধন হতে দেখেছে, পায়ে পায়ে তৈরি হয়েছে ইতিহাস।

আরও পড়ুন: ফলের মধ্যে লুকনো তাজা বোমা, ঝুড়ি ঝুড়ি উদ্ধার কলকাতার তিলজলায়

নদিয়ার রানাঘাটের (Nadia) দেচৌধুরী পাড়ায় থাকেন হাসিরাশি। বয়স ৫৫। এই বয়সে হাই জাম্পে সোনা নিয়ে আসা মুখের কথা নয়! সেই প্রায় অসম্ভব কাণ্ডকেই সম্ভব করে দেখিয়েছেন তিনি।

ছাপোষা গৃহবধূ হাসিরাশি যেন একাধারে দশভূজা। তাঁর স্বামী দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ছেলে-মেয়েকে বড় করে তোলা, স্বামীর চিকিৎসা আবার খেলার মাঠে দাপট- সবটাই একার হাতে সামলান তিনি। ছোটবেলা থেকেই খেলাধুলোর দিকে মন হাসিরাশির। পরবর্তী জীবনে শত প্রতিকূলতা এলেও কখনও খেলাধুলো ছাড়েননি। আর খেলার মাঠের প্রতি সেই টান, অদম্য সেই জয়ের নেশাই তাঁকে এনে দিয়েছে এমন সাফল্য। রুপো নয়, ব্রোঞ্জ নয়, এক্কেবারে সোনাটাই ছিনিয়ে এনেছেন তামিলনাড়ু থেকে।

Nadia

গত ২০ থেকে ২২ মে তামিলনাড়ুর আন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স।  সেখানেই ৩৪ থেকে ৮০ বছর বয়সি প্রতিযোগীদের সঙ্গে হাই জাম্পে অংশ নিয়েছিলেন পঞ্চান্নর হাসিরাশি। তাতেই দেশের মধ্যে প্রথম হয়েছেন তিনি।

হাসিরাশির বাপের বাড়ি কাঁচরাপাড়ায়। ছোটবেলায় সেখানেই খেলাধুলো করতেন তিনি। পরে রানাঘাটে বিয়ে করে চলে আসেন। খেলার টানে তবু বারবার কাঁচরাপাড়ায় ছুটে গিয়েছেন। ১৯৯৯ সালে তাঁর স্বামী আশিস কুমার দে’র ক্যান্সার ধরা পড়ে। সংসারে অন্য লড়াই শুরু হয় হাসিরাশির। তবু শত প্রতিকূলতা জয় করে সোনা আনলেন রানাঘাটের সেই বধূ। তাঁকে নিয়ে এলাকায় এখন হইহই পড়ে গেছে। ৫৫ বছরের গৃহবধূর এমন সাফল্যে ধন্য ধন্য করছেন সকলে।


```