Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অভাব মেটাতে সন্তানকে দেড় লক্ষ টাকায় বিক্রি! সেই টাকা আত্মসাতের অভিযোগ নেতার বিরুদ্ধে

সংসারে চরম অভাব। তাই দেড় লক্ষ টাকায় কোলের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন মা। সেই টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে মালদহে।

অভাব মেটাতে সন্তানকে দেড় লক্ষ টাকায় বিক্রি! সেই টাকা আত্মসাতের অভিযোগ নেতার বিরুদ্ধে

শেষ আপডেট: 19 November 2023 16:41

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: সংসারে চরম অভাব। তাই দেড় লক্ষ টাকায় কোলের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন মা। সেই টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে মালদহে। 

হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামের বাসিন্দা ওই সন্তানের মায়ের অভিযোগ, স্বামী পরিযায়ী শ্রমিক। তাই বেশিরভাগ সময় বাইরে থাকেন। এক বছরের পুত্র সন্তান রয়েছে তাঁর। স্বামী ঠিকমতো টাকা পাঠাতে পারে না বলে অনেক সময় তাঁকে সংসার চালাতে হিমশিম খেতে হয়।  

কয়েক মাস আগেই ওই মহিলা ফের গর্ভবতী হয়ে পড়েন। গত ১ নভেম্বর হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আরও এক শিশুপুত্রের জন্ম দেন তিনি। কিন্তু অভাবের সংসারে ওই শিশুপুত্রকে দেখভাল করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি দুধের সন্তানকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

স্থানীয় ব্যবসায়ী বিনোদ আগরওয়ালের এক কন্যা সন্তান রয়েছে। পুত্র সন্তান না থাকায় ওই মহিলা তাঁর সদ্যোজাত সন্তানকে বিনোদবাবুকে দেড় লক্ষ টাকায় বিক্রি করে দেন। কিন্তু এই খবর জানাজানি হতে সাড়া পড়ে যায় এলাকায়। গ্রামে সালিশি সভাও বসানো হয়। সেই সভায় মধ্যস্থতা করেন স্থানীয় তৃণমূল নেতা দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায়। বিনোদবাবুর কাছ থেকে সদ্যোজাতকে তাঁরা মায়ের হাতে তুলে দেন তিনি। কিন্তু অভিযোগ, ওই সময় নাকি দেড় লক্ষ টাকা মহিলার কাছ থেকে কেড়ে নেন দ্রোণাচার্য। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। শিশু বিক্রির ঘটনায় তৃণমূলের নাম জড়ানোয় পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তাঁদের দাবি, রাজ্যে মানুষের অর্থনৈতিক অবস্থা মোটেও ভাল নয়। সংসারের অভাব অনটন মেটাতে সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সেখানেও তৃণমূল কাটমানি নিচ্ছে।

অভিযুক্ত নেতার দাবি, তিনি শিশু বিক্রি আটকাতে চেয়েছিলেন। টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।


```