Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

স্তনবৃন্তে কামড়! পিংলায় একরত্তি মেয়েকে বালিশ চাপা দিয়ে মারল মা

দ্য ওয়াল ব্যুরোঃ নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করল মা। স্তন পানের সময় মাকে কামড়ে ফেলেছিল একরত্তি, সেই রাগেই এই নৃশংস খুন বলে খবর। পশ্চিম মেদিনীপুরের পিংলার এই ঘটনায় শিউরে উঠেছেন সকলে। ঘটনাটি ঘটেছে, পিংলা থানার বাখনাবাড় গ্রাম পঞ্চায়েতে

স্তনবৃন্তে কামড়! পিংলায় একরত্তি মেয়েকে বালিশ চাপা দিয়ে মারল মা

শেষ আপডেট: 12 December 2021 07:09

দ্য ওয়াল ব্যুরোঃ নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করল মা। স্তন পানের সময় মাকে কামড়ে ফেলেছিল একরত্তি, সেই রাগেই এই নৃশংস খুন বলে খবর। পশ্চিম মেদিনীপুরের পিংলার এই ঘটনায় শিউরে উঠেছেন সকলে। ঘটনাটি ঘটেছে, পিংলা থানার বাখনাবাড় গ্রাম পঞ্চায়েতের উত্তরবাড় গ্রামে। জানা গেছে, ওই মহিলা পরকীয়ায় মত্ত ছিল। প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিল বাচ্চাকে স্তন্যপান করানোর সময়। আর তখনই স্তনবৃন্তে কামড় বসিয়ে ফেলে দু-বছরের একরত্তি মেয়ে। রাগে তার নাকে মুখে বালিশ চেপে ধরে ওই মহিলা। শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় ওই মহিলা এবং তার প্রেমিককে আটক করেছে পুলিশ। অভিযোগ, নিজের দোষ ঢাকতে নানারকম গল্প বানানোর চেষ্টা করেছিল ওই মহিলা। তবে তাতে সুবিধা করতে পারেনি সে। প্রথমে মেয়েকে খুনের পর মা প্রতিবেশীদের জানিয়েছিল শীতের রোদে লেপের মধ্যে মেয়েকে রেখে গিয়েছিল সে। কিছুক্ষণ পর এসে দেখে লেপে জড়িয়ে পড়ে আছে মেয়ে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। কিন্তু একটু চেপে ধরতেই এই গল্পের বয়ান বদলে যায়। মহিলা নিজের কীর্তি স্বীকার করে নেয়। তবে রাগের মাথায় একরত্তি মেয়ের মুখে বালিশ চেপে ধরলেও এতে যে শিশুটি মারা যাবে তা ভাবতে পারেনি মা, তেমনটাই বক্তব্য তার। সেই সঙ্গে সামনে আসে পরকীয়ার কথাও। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

```