Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মাদার ডেয়ারি হচ্ছে 'বাংলার ডেয়ারি'

দ্য ওয়াল ব্যুরো: মাদার ডেয়ারি (mother dairy) হচ্ছে বাংলার ডেয়ারি (banglar dairy) । মাদার ডেয়ারি নাম মিশে যাবে বাংলার ডেয়ারিতে, এ কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন থেকে সেই সংক্রান্ত কাজ শুরু করে দিন নবান্ন (nabanna

মাদার ডেয়ারি হচ্ছে 'বাংলার ডেয়ারি'

শেষ আপডেট: 15 September 2021 13:54

দ্য ওয়াল ব্যুরো: মাদার ডেয়ারি (mother dairy) হচ্ছে বাংলার ডেয়ারি (banglar dairy) । মাদার ডেয়ারি নাম মিশে যাবে বাংলার ডেয়ারিতে, এ কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন থেকে সেই সংক্রান্ত কাজ শুরু করে দিন নবান্ন (nabanna)। মমতা জানিয়েছিলেন, এরাজ্যে দুধের নিজস্ব কোনও ব্রান্ড নেই। তাই আমরা মাদার ডেয়ারির নাম পাল্টানো হবে। নাম হবে বাংলার ডেয়ারি। বুধবার নবান্নে মমতার গড়া 'ইন্ড্রাট্রিয়াল প্রমোশন বোর্ডে'র বৈঠক ছিল। বৈঠক শেষে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যের নিজস্ব ব্রান্ড বাংলার ডেয়ারি নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক ভাবে গোটা রাজ্যে মোট  ৪০০ টি বাংলা ডেয়ারির স্টল হবে। প্রতিটি ব্লকে থাকবে বাংলা ডেয়ারির একটি করে আউটলেট। বাংলা ডেয়ারিতে শুধু দুধ নয়, এখান থেকে মিলবে ডিম, মাখন, ঘি, তেল ইত্যাদি। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বোর্ডের প্রথম বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ভার্চুয়ালি অংশ নেন অমিত মিত্র সহ বোর্ডের অন্যান্য সদস্যরা। রাজ্যে শিল্পে কীভাবে আরও গতি আনা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে বলে এদিন জানান মুখ্যসচিব।    

```