Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

মি-টু এবার যাত্রাতেও! কলকাতায় ফেরার পথে অভিনেত্রীর অভিযোগে ধৃত যাত্রাপালার নায়ক

দ্য ওয়াল ব্যুরো: মি-টু! রূপোলি পর্দার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের অনেকেই শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ইন্ডাস্ট্রির নানা পদাধিকারী ব্যক্তির বিরুদ্ধে। এবার যাত্রাপালার এক নায়কের বিরুদ্ধে গভীর রাতে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির অভিযোগ উঠল। কলকা

মি-টু এবার যাত্রাতেও! কলকাতায় ফেরার পথে অভিনেত্রীর অভিযোগে ধৃত যাত্রাপালার নায়ক

শেষ আপডেট: 27 January 2020 11:05

দ্য ওয়াল ব্যুরো: মি-টু! রূপোলি পর্দার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের অনেকেই শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ইন্ডাস্ট্রির নানা পদাধিকারী ব্যক্তির বিরুদ্ধে। এবার যাত্রাপালার এক নায়কের বিরুদ্ধে গভীর রাতে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির অভিযোগ উঠল। কলকাতায় ফেরার পথে এগরার একটি হোটেলে বিশ্রামের সময় তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন যাত্রাপালার নায়ক এবং তা প্রত্যাখ্যান করায় তিনি শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ তুললেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে যাত্রাপালার অভিনেতা নবীনকুমার শীলকে। একটি পালায় নবীন ছিলেন নায়ক ও তাঁর বিপরীতে অভিনয় করছিলেন অভিযোগকারী। পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রা সেরে কলকাতা ফেরার পথে বিশ্রাম  নেওয়ার জন্য এগরার একটি বেসরকারি হোটেলে ওঠেন নবীনকুমার ও ওই অভিনেত্রী-সহ পুরো দল। সেখানে অন্য অভিনেতা ও অভিনেত্রীরা তো ছিলেনই, কলাকুশলীরাও ছিলেন। নায়িকার অভিযোগ, গভীর রাতে তাঁকে কুপ্রস্তাব দেন নবীনকুমার। তাতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করে শ্লীলতাহানি করেন নবীনকুমার। নবীনকুমার অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার সঙ্গে অন্য এক অভিনেত্রীর কথা কাটাকাটি হচ্ছিল। আচমকাই উনি এসে সেই তর্কাতর্কির মাঝে ঢুকে পড়েন। আমি বিরত করার চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়ে যায়। শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ ভাবে মিথ্যা।” নবীনকুমারের বক্তব্য: ৭৫ রাত ধরে ওই পালায় অভিনয় চলছে। অভিযোগকারী অবশ্য এই পালায় নতুন। নবীনকুমারের জনপ্রিয়তা দেখে ঈর্ষায় তিনি এই ভিত্তিহীন অভিযোগ করেছেন। এটি ব্যক্তিগত আক্রোশ ছাড়া অন্য কিছু নয় বলেই পাল্টা অভিযোগ নবীনকুমারের। পূর্ব মেদিনীপুরের এগরা থানায় শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। পুলিশ অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে পাঠিয়েছে। অভিযোগকারী অবশ্য সংবাদমাধ্যের সঙ্গে কোনও কথা বলতে চাননি।

```