Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মাধ্যমিকের রেজাল্ট কবে? দিনক্ষণ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ (Madhyamik Exam Result out) হবে? সেই নিয়েই এবার বড় ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর ছিল, মাধ্যমিকে (Madhyamik 2023) খাতা বা উত্তরপত্র

মাধ্যমিকের রেজাল্ট কবে? দিনক্ষণ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

শেষ আপডেট: 9 May 2023 09:29

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ (Madhyamik Exam Result out) হবে? সেই নিয়েই এবার বড় ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর ছিল, মাধ্যমিকে (Madhyamik 2023) খাতা বা উত্তরপত্র মূল্যায়ন ও রেজাল্ট তৈরির কাজ শেষ। এখন শুধু অপেক্ষা শিক্ষা দফতরের সবুজ সংকেতের। মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানালেন, আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করে দেওয়া হবে।

মঙ্গলবার রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রাত্য। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ করে দেওয়া হবে। দু'তিন দিনের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেবে মধ্যশিক্ষা পর্ষদ।

প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। ৪ মার্চ পরীক্ষা শেষ হয়। এবারের মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য ১১৫৩ জন প্রধান পরীক্ষক ও ৪১ হাজার পরীক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল। পর্ষদ সূত্রে খবর ছিল, অন্যান্য বারের তুলনায় এবার কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এপ্রিলের শেষে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, খুব শিগগির ফল প্রকাশ করা হবে।

পর্ষদ সূত্রে খবর ছিল, সব ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহেই ফল বের হবে মাধ্যমিকের। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর কথায়, সেই সম্ভাবনাই আরও দৃঢ় হল। অর্থাৎ আগামী সপ্তাহেই মাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে।

প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া ৫ পর্যায়ে সম্পন্ন হয়--- খাতা দেখা থেকে শুরু করে যাচাইকরণ করে রেজাল্ট তৈরি। তারপর অনলাইনে সেই রেজাল্ট আপডেট করাও একটা বড় কাজ। পর্ষদ সূত্রে খবর, সেই সব প্রক্রিয়াই সম্পন্ন হয়ে গেছে।

মমতাকে আইনি নোটিস বিবেকের, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্যের জের


```