Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

পুলিশ কনস্টেবল নিয়োগেও অস্বচ্ছতা! গোটা প্যানেল বাতিলের নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল আগেই। এবার গোটা প্যানেলই বাতিল করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ (High Court cancel state panel)।

পুলিশ কনস্টেবল নিয়োগেও অস্বচ্ছতা! গোটা প্যানেল বাতিলের নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 27 September 2023 10:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল আগেই। এবার গোটা প্যানেলই বাতিল করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ (High Court cancel state panel)।

২০১৯ সালে রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। পরীক্ষার পর ২০২১ সালের ২৬ মার্চ  ৪০২ জনের একটি প্যানেল প্রকাশ করে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড । মামলাকারী চাকরিপ্রার্থীর অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে একাধিক গরমিল হয়েছে। স্টেট ট্রাইব্যুনাল আদালতে এই অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন তাঁরা।

এরপরই রাজ্যের তালিকা খারিজ করে ট্রাইব্যুনালের তরফে নির্দেশ দেওয়া হয়, যারা সংরক্ষিত শ্রেণির প্রার্থী নয় তাদের জন্য আলাদা তালিকা বানাতে হবে চার সপ্তাহের মধ্যে। সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত প্রার্থীদের অভিযোগ, কিছু পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় কম নম্বর পেলেও ইন্টারভিউতে প্রচুর নম্বর পেয়েছে।

ইন্টারভিউতে গিয়ে তাদের দক্ষতা হঠাৎ করে কীভাবে বেড়ে গেল, এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ওই চাকরিপ্রার্থীরা। অভিযোগ, এরপরই সবদিক খতিয়ে না দেখে ওই নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল খারিজ করার নির্দেশ দেয় স্টেট ট্রাইবুনাল।

রাজ্য ট্রাইব্যুনালের নির্দেশ মতো রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নতুন তালিকা প্রকাশ করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে। যেখানে পুরনো তালিকার ১৩৭ জনকে বাদ দেওয়া হয় নতুন তালিকায়। পাশাপাশি আরও ২১৭ জন চাকরিতে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করে বলে জানান রাজ্যের এডভোকেট জেনারেল। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের  ডিভিশন বেঞ্চ  সমস্ত কিছু খতিয়ে দেখে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করে।

এদিন প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, ২০২১ সালের ২৬ মার্চ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে প্যানেল প্রকাশ করেছিল সেটাই অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে ট্রাইব্যুনালের নির্দেশ খারিজ (High Court cancel state panel) করার নির্দেশ দিয়েছে আদালত।

পাশাপাশি ট্রাইব্যুনালের নির্দেশের ফলে যেহেতু  নিয়োগ স্থগিত হয়েছিল তাই বয়সের বর্ধিত সীমার নিরিখে নিয়োগ করতে হবে। পাশাপাশি যে ১৭০ জনকে ইতিমধ্যে  নিয়োগ করেছিল রাজ্য তাদের চাকরি বাতিল না করে অন্যত্র চাকরিতে নিযুক্ত করতে সুপারিশ হাইকোর্টের।

আরও পড়ুন: সোনা রোদ মেখে গভীর ঘুমে বিক্রম-প্রজ্ঞান, ইসরোর ডাকে আর সাড়াই দিচ্ছে না


```