Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

Kolkata High Court: নবম-দশমে শিক্ষক: ১০ দিনে মেধাতালিকা, নিয়োগ স্থগিত ১৭ জুন পর্যন্ত

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের এসএলএসটির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন মামলা চলাকালীন বিচারপতি বলেছেন, যাঁদের নিয়োগ কর

Kolkata High Court: নবম-দশমে শিক্ষক: ১০ দিনে মেধাতালিকা, নিয়োগ স্থগিত ১৭ জুন পর্যন্ত

শেষ আপডেট: 12 May 2022 11:03

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের এসএলএসটির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন মামলা চলাকালীন বিচারপতি বলেছেন, যাঁদের নিয়োগ করা হয়েছে, যাঁদের নিয়োগ করা হয়নি সকলের প্রাপ্ত নম্বর ও মেধা তালিকা তুলে ধরতে হবে আগামী ২১ মে-র মধ্যে। এই মুহূর্তে কতজন ওয়েটিং লিস্টে আছে, আপলোড করতে হবে সেই তথ্যও।

আরও পড়ুন: চাঙড় খসে পড়ছে, তবু হোটেলের 'রিফিউজি' জীবনে নারাজ দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা

সেই সঙ্গে আগামী ১৭ জুন পর্যন্ত নতুন করে নিয়োগ করা যাবে না বলেও জানিয়েছেন বিচারপতি। এসএসসি-র নবম দশমের শিক্ষক নিয়োগ স্থগিত করে দিয়েছে উচ্চ আদালত (Kolkata High Court)।

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির অভিযোগ অনেকদিনের। হাইকোর্টে মামলা চলছে। যা নিয়ে বিতর্কের শেষ নেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি দুর্নীতির মামলা নিয়ে কিছুদিন আগেও ব্যাপক শোরগোল হয়েছিল। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরা দিতেও বলেছিল কোর্ট। সিঙ্গেল বেঞ্চের সেই রায় খারিজ হয়ে যায় ডিভিশন বেঞ্চে। এবার এসএলএসটি মামলায় কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


```