Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

‘৩ হাজার বছর ক্ষমতায় থাকুন মমতা’, অপর্ণাদের খোলা চিঠির জবাবে তৃণমূলপন্থী বিশিষ্টরা

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে গত বৃহস্পতিবার খোলা চিঠি লিখেছিলেন অর্পণা সেন (Aparna Sen) সহ সমাজের বিশিষ্টদের একাংশ। বলেছিলেন, 'বামেদের সরানো প্রয়োজন ছিল, কিন্তু এই পরিবর্তন চ

‘৩ হাজার বছর ক্ষমতায় থাকুন মমতা’, অপর্ণাদের খোলা চিঠির জবাবে তৃণমূলপন্থী বিশিষ্টরা

শেষ আপডেট: 26 July 2023 15:33

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে গত বৃহস্পতিবার খোলা চিঠি লিখেছিলেন অর্পণা সেন (Aparna Sen) সহ সমাজের বিশিষ্টদের একাংশ। বলেছিলেন, 'বামেদের সরানো প্রয়োজন ছিল, কিন্তু এই পরিবর্তন চাইনি!’ সাতদিনের ব্যবধানে বুধবার বিকেলে পাল্টা সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন তুললেন কবীর সুমন, আবুল বাশার, যোগেন চৌধুরী সহ তৃণমূলপন্থী বিশিষ্টরা।

এদিন সাংবাদিক বৈঠকে অপর্ণাদের উদ্দেশে কবীর সুমনদের (Kabir Suman), পাল্টা প্রশ্ন, ‘বলতেই পারেন এই পরিবর্তন চাইনি, কিন্তু কী চেয়েছিলেন?’ খানিক থেমে জবাবও দিয়েছেন কবীর সুমন নিজেই, ‘আমি চাই ৩ হাজার বছর মমতা ক্ষমতায় থাকুন।’

ভোট ঘোষণা থেকে গণনা, একের পর এক হিংসার ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। মৃত্যু হয়েছে ৫০ জনেরও বেশি মানুষের। কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যপালকে। এমনকী আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। বিদ্বজনদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল জনমানসেও। এমন আবহে হঠাৎই মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি লেখেন লিখেছিলেন অর্পণা সেন সহ সমাজের কয়েকজন বিশিষ্ট। ভোট হিংসার ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছিলেন তাঁরা।

মুখ্যমন্ত্রীর উদ্দেশে অপর্ণা বলেছিলেন, ‘পরিবর্তন দরকার ছিল, তখন সিপিএম যা করছিল সেটা অত্যন্ত অন্যয় করছিল, আমরা সেটা ভুলিনি, কিন্তু তার বদলে এটা তো আমরা চাইনি। পঞ্চায়েত নির্বাচনকেন্দ্রিক হত্যালীলা এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার। এর দায়িত্ব আপনি কোনওভাবেই অস্বীকার করতে পারেন না।’

তারই পাল্টা হিসেবে এদিনের সাংবাদিক বৈঠক থেকে কবীর সুমনেরা বলেন, ‘ভোটে তো গোলমাল হবেই। ভোট হয়ে যায় না, করাতে হয়!’ ভোট হিংসার ব্যাখ্যা দিতে গিয়ে শাসকের সুরেই তাঁরা বলেছেন, ‘এবারের ভোটে তৃণমূলকর্মীরা সবচেয়ে বেশি মারা গেছে।’ বস্তুত নিহতের পরিসংখ্যান টেনে এর আগে শাসকদলের নেতৃত্ব দাবি করেছিলেন, হিংসার নেপথ্যে রয়েছে বিরোধীরাই। কবীর সুমনেরাও এদিন সেটাই স্পষ্ট করতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

তাৎপর্যপূর্ণভাবে, তৃণমূলপন্থী বিশিষ্টজনেরা অতীতে বাম জমানার সন্ত্রাসের প্রসঙ্গ টেনে এদিন বলেছেন, ‘সাদা থানের কথা ভুলি কী করে?’ তাঁদের অভিযোগ, মমতাকে সহ্য করতে পারছেন না অনেকে। তাই তৃণমূলের নামে কুৎসা করতে নতুন করে মাঠে নেমেছেন অপর্ণারা।

আরও পড়ুন: পুলিশের চোখে ধুলো দিয়ে পাঁচিল টপকে পালাল বন্দি, শোরগোল কান্দিতে


```