Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

রাজ্যের নির্দেশ মেনে জলপাইগুড়ি মেডিকেলে চালু হচ্ছে কোভিড ওয়ার্ড

রাজ্যের নির্দেশ মেনে এবার কোভিড ওয়ার্ড চালু হল জলপাইগুড়ি মেডিকেলে। জানা গেছে, এই মুহূর্তে ২০ বেডের কোভিড ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালে।

রাজ্যের নির্দেশ মেনে জলপাইগুড়ি মেডিকেলে চালু হচ্ছে কোভিড ওয়ার্ড

শেষ আপডেট: 23 December 2023 14:30

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত দু'সপ্তাহে দেশে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৭০০ ছুঁই ছুঁই। শুক্রবার পশ্চিমবঙ্গেও তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এই মুহূর্তে রাজ্যে সেভাবে করোনার বিশেষ বাড়বাড়ন্তের ঘটনা না ঘটলেও আপৎকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিতে কিছু বেড কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার জন্য কয়েকদিন আগেই পরামর্শ দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর।

রাজ্যের নির্দেশ মেনে এবার কোভিড ওয়ার্ড চালু হল জলপাইগুড়ি মেডিকেলে। জানা গেছে, এই মুহূর্তে ২০ বেডের কোভিড ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালে।

মেডিকেলের সুপার কল্যাণ খান বলেন, ‘‘করোনা পরিস্থিতি সামাল দিতে আমরা সব ধরনের প্রস্তুতি তৈরি রাখছি। ইতিমধ্যে হাসপাতালে ২০ শয্যার কোভিড ওয়ার্ড এবং ৮ শয্যার হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট প্রস্তুত রাখা হচ্ছে।”

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, ‘‘শুধু জলপাইগুড়ি মেডিকেল নয়, জেলার সমস্ত হাসপাতালেই কোভিড চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদনও জানানো হচ্ছে।’’

ইতিমধ্যে করোনা রিপোর্ট পজেটিভ এলেই জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।  এ ব্যাপারে শুক্রবারই প্রতিটি রাজ্যতে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র। জানা গেছে, আরটি-পিসিআর পরীক্ষায় যে সমস্ত নমুনার রিপোর্ট পজেটিভ আসবে, তার স্যাম্পেল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য আইএনএসএসিওজি  ল্যাবরেটরিতে পাঠানো হবে।

বিশ্বজুড়ে নতুন করে করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১ অতি সংক্রামক। এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই সময় থাকতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


```