Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সিঁধ কেটে বাড়িতে ঢুকেছিল ছেলেধরা! মশারির মধ্যেই লড়াই চালিয়ে সন্তানকে উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বাড়িতে ঢুকে বাবা-মায়ের পাশ থেকে শিশু চুরির (Child Trafficking Case) অভিযোগ উঠতেই শোরগোল পড়ে গেছে গোটা জলপাইগুড়ি (Jalpaiguri) জুড়ে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ধূপগুড়িতে। স্থানীয় সূত্রে থেকে জানা গিয়েছে, মঙ্গলব

সিঁধ কেটে বাড়িতে ঢুকেছিল ছেলেধরা! মশারির মধ্যেই লড়াই চালিয়ে সন্তানকে উদ্ধার

শেষ আপডেট: 20 September 2023 11:15

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বাড়িতে ঢুকে বাবা-মায়ের পাশ থেকে শিশু চুরির (Child Trafficking Case) অভিযোগ উঠতেই শোরগোল পড়ে গেছে গোটা জলপাইগুড়ি (Jalpaiguri) জুড়ে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ধূপগুড়িতে।

স্থানীয় সূত্রে থেকে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাড়িতে (Jalpaiguri) বাবা-মায়ের পাশে ঘুমোচ্ছিল ওই শিশু। সেই সময় অতর্কিতে বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। মশারির ভেতর থেকে শিশুকে চুরি করতে গেলে টের পেয়ে যান মা। সন্তানকে বাঁচাতে মশারি মধ্যেই শুরু হয় টানা হেঁচড়া। সন্তানকে বাঁচাতে দুষ্কৃতীদের মুখে লাথি মারেন বাচ্চাটির মা। এরপর শিশুটির বাবা ও মা অপহরণকারীদের সঙ্গে রীতিমত লড়াই করে সন্তানকে রক্ষা করেন।

শিশুটির বাবা জানিয়েছেন, রাত তিনটে নাগাদ বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। তখন তাঁরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। পাশে তাঁদের বাচ্চা ঘুমোচ্ছিল। আচমকাই তাঁরা টের পান কয়েকজন দুষ্কৃতী ঘরে ঢুকে সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করছে। সেই সময় তাঁরা দুষ্কৃতীদের বাধা দিতে দিতে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা বাড়িতে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তদন্তকারীদের অনুমান সিঁধ কেটে বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা।

আরও পড়ুন: সন্ধে হলেই গালিগালাজ, মদের আসর! নদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের মারপিট


```