Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

‘রুক জানা নেহি…’, বর্ষবরণে না থামার গান আইএএস বিবেক কুমারের গলায়

রফিকুল জামাদার   করোনা সংক্রমণ তখন তুঙ্গে। মে মাস। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বিরোধী দলগুলি রোজ অভিযোগ করছে নবান্নের বিরুদ্ধে। দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, আবদুল মান্নানরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ

‘রুক জানা নেহি…’, বর্ষবরণে না থামার গান আইএএস বিবেক কুমারের গলায়

শেষ আপডেট: 31 December 2020 18:30

রফিকুল জামাদার

  করোনা সংক্রমণ তখন তুঙ্গে। মে মাস। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বিরোধী দলগুলি রোজ অভিযোগ করছে নবান্নের বিরুদ্ধে। দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, আবদুল মান্নানরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলছেন, মৃত্যু নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার। সেই সময় তৎকালীন স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে বদলি করে দিয়েছিল নবান্ন। বদলির চিঠি হাতে দফতর ছাড়ার আগে বিবেক কুমার গান ধরেছিলেন, ‘পরিচয়’ ছবিতে গাওয়া কিশোর কুমারের সেই বিখ্যাত গান, “মুসাফির হুঁ ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা…।” এখন বিবেক কুমার বন দফতরের প্রিন্সিপ্যাল সচিব। বর্ষবরণে ফের গান গাইলেন তিনি। এবার গাইলেন, “রুক জানা নেহি, তু কহি হারকে…।” নিজের বাড়িতেই এই গান রেকর্ড করেছেন বর্ষীয়ান আইএএস। নতুন বছরের শুভেচ্ছাবার্তা হিসেবে এই গানটাই পাঠাচ্ছেন পরিচিতদের। বিবেক কুমারের সঙ্গীত প্রতিভার কথা সর্বজনবিদিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বহু সরকারি অনুষ্ঠানেও মাইক হাতে গান গাইতে দেখা গিয়েছে এই প্রবীণ আইএএস অফিসারকে। একটা সময়ে তথ্য সংস্কৃতি দফতরের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। অনেকে বলেন, সেই সময়ে নিজেদের ব্যর্থতা ঢাকতেই রাজ্য সরকার বিবেক কুমারকে বদলি করেছিল। বিরোধীরা বলেছিলেন, ব্যর্থতার জন্য যদি স্বাস্থ্য সচিব বদলি হন তাহলে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না? প্রসঙ্গত, স্বাস্থ্য দফতরের দায়িত্বে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীই। সে যাই হোক। বিবেক কুমার গান গেয়ে বুঝিয়ে দিলেন, পথে কাঁটা থাকবেই। কিন্তু তার মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে। ‘রুক জানা নেহি…।’ https://www.youtube.com/watch?v=lU7pVPlZgyA&feature=youtu.be

```