Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

HS Result: বাবা মাছ‌ওয়ালা, নিজে লোকের বাড়ি বাসন মেজে উচ্চমাধ্যমিকে সপ্তম শিলিগুড়ির রীতা

দ্য ওয়াল ব্যুরো: ৪৯২ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে সপ্তম হয়ে (HS Result) তাক লাগিয়ে দিল মাছ‌ওয়ালার মেয়ে! প্রবল আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে সাফল্যের মুখ দেখল শিলিগুড়ির রীতা হালদার। পরিবারের অভাব ঘোচাতে রীতার মা গীতা হালদার লোকের বাড়িতে

HS Result: বাবা মাছ‌ওয়ালা, নিজে লোকের বাড়ি বাসন মেজে উচ্চমাধ্যমিকে সপ্তম শিলিগুড়ির রীতা

শেষ আপডেট: 10 June 2022 13:12

দ্য ওয়াল ব্যুরো: ৪৯২ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে সপ্তম হয়ে (HS Result) তাক লাগিয়ে দিল মাছ‌ওয়ালার মেয়ে! প্রবল আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে সাফল্যের মুখ দেখল শিলিগুড়ির রীতা হালদার। পরিবারের অভাব ঘোচাতে রীতার মা গীতা হালদার লোকের বাড়িতে ঠিকে ঝির কাজ করতেন। মা যেদিন অসুস্থ থাকতেন সেদিন এই মেধাবী রীতা লোকের বাড়িতে গিয়ে বাসন মেজে দিয়ে আসত!

https://youtu.be/S98y3uc3cSw

শিলিগুড়ির বুদ্ধভারতী হাইস্কুলের ছাত্রী রীতা ছোট থেকেই পড়াশোনায় ভাল। মাধ্যমিকেও ভাল ফল করেছিল। সেবার মেধাতালিকায় জায়গা না পেলেও স্কুলে প্রথম হয়েছিল রীতা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মেধা তালিকা প্রকাশের পর রীতা জানিয়েছে উচ্চমাধ্যমিকে প্রথম দশে থাকার বিষয়ে সে আশাবাদী ছিল। এই ভাল ফলের জন্য নিজের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি রামকৃষ্ণ মিশন ও স্থানীয় শিক্ষক পীযূষ কুমার বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে সে। রীতার যাতে পড়াশোনার সমস্যা না হয় তাই এঁরা নিয়মিত আর্থিক সাহায্য করত রীতাকে।

তবু এই মেধাবী ছাত্রীর লড়াই সহজ ছিল না। শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রামের বানেশ্বরমোড়ের সরু গলি ধরে ক্ষুদিরাম পল্লীর টিনের একচালা বাড়িতে মা-বাবা ও দাদার সঙ্গে থাকে রীতা হালদার। তার বাবা সকাল হলেই সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করতে বেরিয়ে পড়েন। মাও ভোর ভোর লোকের বাড়িতে কাজ করতে চলে যান। রীতার দাদা সনাতন কাঠের মিস্ত্রি। তিনিও বেরিয়ে গেলে সারাদিন বাড়িতে একাই থাকত এই মেধাবী ছাত্রী। গোটা সময়টাই হয় পড়াশোনা নয় সংসারের কাজ করে কাটাত সে।

মাধ্যমিকের পর ইতিহাস, ভুগোল, পলিটিক্যাল সায়েন্স, ইভিএস নিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছিল রীতা। তাই নিয়েই তাক লাগিয়ে দিল সে। অনার্স নিয়ে আগামী দিনে পড়াশোনা করতে চায়। তবে কীসে অনার্স নেবে সেটা এখনও ঠিক করে উঠতে পারেনি। তবে রীতা প্রত্যয়ের সঙ্গেই জানিয়েছে অর্থ পড়াশোনার পথে বাধা হলেও সে থেমে থাকবে না। ঠিক কোন‌ও না কোন‌ও একটা উপায় বার করে সে এগিয়ে যাবে।

যদি মেয়ের এই সাফল্যের কথা এখনও জানে না রীতার মাছ‌ওয়ালা বাবা। তিনি সেই ভোরে মাছ বিক্রি করতে বেরিয়ে গিয়েছেন। কাছে মোবাইলও নেই। বাড়ি এলে তবেই জানতে পারবেন মেয়ে কী করেছে। হালদার পরিবারের সকলেই এখন তার‌ই পথ চেয়ে বসে আছে। তবে রীতার অপেক্ষা স্বাভাবিকভাবেই একটু বেশি।

নার্সিংহোমের হিটারে পুড়ে সদ্যোজাতর মৃত্যু! জলপাইগুড়ির ঘটনায় থানায় পরিবারের


```