Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

দেবযানীর জামিনের শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন সিবিআইয়ের, ক্ষুব্ধ হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: সারদা কাণ্ডে জেলবন্দি দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের আবেদন পিছিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন জানাল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই। কিন্তু তদন্ত সংস্থার এই আবেদনে মঙ্গলবার তীব্র ক্ষোভ প্রকাশ করল হাইকোর্ট। এদিন ভারপ্রাপ্ত

দেবযানীর জামিনের শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন সিবিআইয়ের, ক্ষুব্ধ হাইকোর্ট

শেষ আপডেট: 15 June 2021 09:36

দ্য ওয়াল ব্যুরো: সারদা কাণ্ডে জেলবন্দি দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের আবেদন পিছিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন জানাল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই। কিন্তু তদন্ত সংস্থার এই আবেদনে মঙ্গলবার তীব্র ক্ষোভ প্রকাশ করল হাইকোর্ট। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে দেবযানীর জামিনের মামলার শুনানি ছিল। সিবিআই আবেদন জানায়, এই শুনানি যেন পিছিয়ে দেওয়া হয়। বিরক্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “আপনাদের সব সময় শুনানি পিছিয়ে দেওয়ার মনোভাব দেখা যায় কেন? একটা মামলা নয়। পরপর বেশ কয়েকটা ক্ষেত্রেই আপনাদের এই প্রবণতা লক্ষ্য করছি।” দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবীরা আদালতে বলেন, ২০১৩ সালে দেবযানীকে গ্রেফতার করেছে সিবিআই। আট বছর কেটে গেলেও এখনও ট্রায়াল শুরু হয়নি। তা ছাড়া দেবযানীর আইনজীবীদের আরও যুক্তি, এই মামলায় এর আগে অনেক গুরুত্বপূর্ণ অভিযুক্ত জামিন পেয়েছেন। তাহলে দেবযানী কেন জামিন পাবেন না। এদিন শুনানি না হলেও হাইকোর্ট জানিয়েছে, পিছিয়ে দেওয়ার প্রশ্ন নেই। বুধবারই এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত দেবযানী ছিলেন সারদার সদর দফতর মিডল্যান্ড পার্কের রিসেপসনিস্ট। তারপর সারদা মালিক সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কারণে প্রতিষ্ঠানে উল্কাগতি উত্থান হয়। সোজাসুজি কোম্পানির ডিরেক্টর হয়ে যান দেবযানী। সারদা তদন্তে এর আগেই জানা গিয়েছিল, দেবযানী টাকা পয়সা লেনদেনের বিষয় দেখতেন। তা ছাড়া তিনিও কোম্পানির থেকে হিসেব বহির্ভূত টাকা পয়সা নিয়েছিলেন। তাঁর জীবনযাপনও ছিল আয়ের সঙ্গে সঙ্গতিহীন। এখন দেখার বুধবারের শুনানিতে দেবযানীর জামিন মামলা কোন পথে গড়ায়।

```