Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আজ ভোট গণনার দিনও গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল, শাহি-সাক্ষাৎ সেরে ফিরছেন দিল্লি থেকে

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের (PANCHAYAT ELECTION 2023) দিনও রাস্তাতেই ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জেলায় জেলায় পরিস্থিতি খতিয়ে দেখেছেন। মঙ্গলবার ভোট গণনার (Panchayat Election 2023 Result ) দিনেও তিনি রাজভবনে থাকবেন না বলেই খবর। দি

আজ ভোট গণনার দিনও গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল, শাহি-সাক্ষাৎ সেরে ফিরছেন দিল্লি থেকে

শেষ আপডেট: 11 July 2023 02:33

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের (PANCHAYAT ELECTION 2023) দিনও রাস্তাতেই ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জেলায় জেলায় পরিস্থিতি খতিয়ে দেখেছেন। মঙ্গলবার ভোট গণনার (Panchayat Election 2023 Result ) দিনেও তিনি রাজভবনে থাকবেন না বলেই খবর।

দিল্লি সফর সেরে আজই কলকাতায় ফিরছেন রাজ্যপাল (CV Ananda Bose)। সূত্রের খবর, বিমানবন্দর থেকেই বিভিন্ন এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়বেন (Panchayat Election 2023 Result )। কোন কোন জেলায় যাবেন তা এখনও অবধি জানা যায়নি। তবে প্রথমে তিনি দক্ষিণ ২৪ পরগনায় যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করতে নয়াদিল্লিতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার পঞ্চায়েত ভোটে হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেছিলেন রাজ্যপাল। তার পর রবিবার সন্ধেয় দিল্লির উদ্দেশে রওনা হওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, “তাজা বাতাস নিতে দিল্লিতে যাচ্ছি।” তখনই আন্দাজ করা গিয়েছিল যে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে পঞ্চায়েত ভোটের হিংসা-অশান্তির ঘটনা নিয়ে রিপোর্ট দিতে পারেন। বাংলায় নির্বাচন ঘিরে যে অশান্তির অভিযোগ উঠেছে, তা নিয়ে আলোচনা করতেই এই দিল্লি সফর বলে মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও এই সফর নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি রাজ্যপাল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে রাজ্যপাল বলেছিলেন, ' বসন্ত খুব বেশি দূরে নেই।' সাংবাদিকরা রাজ্যপালকে প্রশ্ন করেছিলেন, তিনি কি বাংলায় সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগের সুপারিশ করবেন। সেই প্রশ্নের কোনও জবাব রাজ্যপাল দেননি।

৩৩৯ কেন্দ্রে পঞ্চায়েত ভোট গণনা আর কিছুক্ষণেই, প্রতি কেন্দ্রে থাকছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি

পঞ্চায়েত ভোটের দিন জেলায় জেলায় ঘুরেছিলেন রাজ্যপাল। আজও (Panchayat Election 2023 Result ) সেই ভূমিকাতেই দেখা যেতে পারে তাঁকে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভোটের দিন রাজপথে নেমে মানুষের সঙ্গে থেকে দিনের শেষে যেভাবে নতুন কর্মসূচির ঘোষণা সামনে এনেছেন, তাতে একটা বিষয় স্পষ্ট, এবার থেকে ঘন ঘন তাঁকে দেখা যেতে পারে বাংলার রাজপথে।

ভোট গণনাকে (Panchayat Election 2023 Result ) কেন্দ্র করে আজ আঁটোসাঁটো নিরাপত্তা গণনাকেন্দ্রগুলিতে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলবে গণনা। জেলায় জেলায় এই নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ভোট গণনার সময় ব্যালট পেপারের সত্যতা যাচাইয়ের উপরে জোর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর প্রতিটি গণনাকেন্দ্রে থাকবেন একজন করে অবজার্ভার। প্রতিটি জেলায় একজন করে বিশেষ অবজার্ভার নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। এর দায়িত্বে থাকবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে প্রয়োজন মতো রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। থাকছে সিসিটিভির নজরদারি।


```