
শেষ আপডেট: 20 March 2023 14:33
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কাটোয়ায় (Katwa) শুরু হয়েছে গোপীনাথ মেলা (Gopinath Mela)। চারশোবছরের পুরনো এই মেলায় এখন ভক্তদের ঢল নেমেছে। নদীয়া, বীরভূম, মূর্শিদাবাদ, বাঁকুড়া ও এমনকী কলকাতা থেকেও আসছেন দর্শনার্থীরা। কাটোয়াবাসীর বিশ্বাস, চৈতন্যপরিকর গোবিন্দ ঘোষ পুত্রশোকে বৈরাগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মনকষ্ট জানতে পেরে গোবিন্দ ঘোষকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, তিনি পুত্র হয়ে তাঁর শ্রাদ্ধ কর্ম করবেন। সেইমত ১৫১৪ খ্রিস্টাব্দে চৈতন্যমহাপ্রভু অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ভজন কুটিরে এসে গোপীনাথ অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রস্তরমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। জীবদ্দশায় গোপীনাথকে পুত্র হিসেবে স্নেহ করতেন গোবিন্দ ঘোষ। আনুমানিক ১৫৮১ খ্রিস্টাব্দ নাগাদ গোবিন্দ ঘোষের তিরোভাবের পর চৈত্র একাদশী তিথিতে ভগবান গোপীনাথ মর্ত্যে নেমে এসে তাঁর শ্রাদ্ধ করেছিলেন।
পিয়ালী-কুন্তলের স্প্যারো হাউসে বিশ্ব চড়াই দিবস দিব্যি কাটাল চড়াই পাখির দল