বাঘের আতঙ্ক এবার দুর্গাপুরে, হাজির বন দফতর
দ্য ওয়াল ব্যুরো: হুগলির কোন্নগরের পরে বাঘের আতঙ্ক এবার দুর্গাপুরে। বেনাচিতিতে দুর্গাপুর ইস্পাত কারখানার স্টোরে কাল রাতে একটি বিড়াল গোত্রের প্রাণীকে দেখতে পান সিআইএসএফ জওয়ানরা। তাঁরা সেটির ছবি তুলে রেখে বন দফতরে খবর দেন।
রাতের বেলা গাড়িতে
শেষ আপডেট: 5 February 2020 07:28
দ্য ওয়াল ব্যুরো: হুগলির কোন্নগরের পরে বাঘের আতঙ্ক এবার দুর্গাপুরে। বেনাচিতিতে দুর্গাপুর ইস্পাত কারখানার স্টোরে কাল রাতে একটি বিড়াল গোত্রের প্রাণীকে দেখতে পান সিআইএসএফ জওয়ানরা। তাঁরা সেটির ছবি তুলে রেখে বন দফতরে খবর দেন।
রাতের বেলা গাড়িতে টহল দেওয়ার সময় মোবাইল ফোনে ওই প্রাণীটির ছবি তোলেন নিরাপত্তাকর্মীরা। বাঘের কথা জানিয়ে আজ সকালে তাঁরা বন বিভাগে ফোন করেন। তখন দাবানলের মতো বাঘ বেরনোর খবর ছড়িয়ে পড়ে। লোকজন আসতে শুরু করেন বেনাচিতির সেন্ট্রাল স্টোরে। এই এলাকাটিতে সাধারণের প্রবেশ করার অনুমতি নেই তাই গেট থেকে উঁকি দিয়ে লোকজন বাঘ দেখার চেষ্টা করতে থাকেন। আশপাশের এলাকাতেও তাঁরা বাঘ খুঁজতে থাকেন। এলাকায় ভিড় জমে যায়। ভিড় সামলাতে খবর দিতে হয় পুলিশে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ততক্ষণে বন দফতরের কর্মীরাও বাঘ খোঁজা শেষ করে ফেলেছেন।
[caption id="attachment_183892" align="aligncenter" width="450"]

সিআইএসএফের তোলা সেই ছবি[/caption]
প্রশান্তকুমার সেনগুপ্ত নামে বাঘ দেখতে আসা এক ব্যক্তি বলেন, “বাঘ বেরিয়েছে শুনে অনেকেই এসেছে, আমিও এসেছি। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু আমি কেন কেউই বাঘের দেখা পাননি। তাই হতাশ লাগছে।”

সেন্ট্রাল স্টোরের একাংশ ঝোপ-জঙ্গলে ভরা। সেখানে খোঁজাখুজি করে বাঘের কোনও সন্ধান পাননি বনকর্মীরা তবে তাঁরা একটি প্রাণীর থাবার ছাপ ও আঁচড়ের দাগ দেখতে পেয়েছেন। দুর্গাপুরের রেঞ্জ অফিসার দীপক দত্ত বলেন, “আমরা বাঘ বা লেপার্ড জাতীয় কোনও প্রাণী আমরা দেখতে পাইনি তবে একটি প্রাণীর পায়ের ছাপ ও আঁচড়ের দাগ দেখেছি। রাতে তোলা কয়েকটি অস্পষ্ট ছবি ও ভিডিও দেখেছি। এসব দেখে মনে হচ্ছে যে এটি কোনও ভাবেই বাঘ বা লেপার্ড নয়, এটি বনবিড়াল হতে পারে।”
ইস্পাত কারখানার সেন্ট্রাল স্টোর রুমের সিআইএসএফ ইনচার্জ সাগর গোস্বামী বলেন, “আমরা এতদিন এখানে আছি এই রকম কিছু কখনও দেখিনি আমরা। শুধুমাত্র গুজবের জেরেই অযথা আতঙ্কে ভুগছেন লোকজন।