Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

তরুণীদের ফুসলিয়ে দিল্লি-আগ্রার যৌনপল্লীতে বিক্রি করে দিত! তিন অভিযুক্তকে ১০ বছরের জেল

দ্য ওয়াল ব্যুরো, ডায়মন্ড হারবার: কাজের প্রলোভন অথবা প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের নিয়ে যাওয়া হত দিল্লিতে। এরপর তাঁদের বিক্রি করে দেওয়া হত যৌনপল্লীতে (Trafficking Case)। এই ভাবেই ডায়মন্ড হারবারের এক তরুণীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে আগ্রার যৌনপল্

তরুণীদের ফুসলিয়ে দিল্লি-আগ্রার যৌনপল্লীতে বিক্রি করে দিত! তিন অভিযুক্তকে ১০ বছরের জেল

শেষ আপডেট: 15 September 2023 14:52

দ্য ওয়াল ব্যুরো, ডায়মন্ড হারবার: কাজের প্রলোভন অথবা প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের নিয়ে যাওয়া হত দিল্লিতে। এরপর তাঁদের বিক্রি করে দেওয়া হত যৌনপল্লীতে (Trafficking Case)। এই ভাবেই ডায়মন্ড হারবারের এক তরুণীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে আগ্রার যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় শুক্রবার দোষীদের সাজা শোনাল আদালত। মূল পান্ডা সহ দুই সঙ্গীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন ডায়মন্ড হারবার এসিজেএম আদালতের (Diamond Harbour Court) বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী।

মূল অভিযুক্তের নাম ফারাক আলি গায়েন। তাঁর দুই সঙ্গীর নাম পিঙ্কি ও মিনা সিং। পিংকি দিল্লির এক যৌনকর্মী। মিনা আগ্রায় দেহ ব্যবসার সঙ্গে যুক্ত।

আদালতের আইনজীবী জানিয়েছেন, এই ঘটনা ২০১৭ সালে। ওই সময় ডায়মন্ড হারবারের এক তরুণীকে ফুসলিয়ে ফারাক আলি দিল্লিতে নিয়ে যায়। সেখানে তাঁকে পিঙ্কি নামে যৌনকর্মীর কাছে রাখে। তরুণী সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে ফারাক তাঁকে একাধিকবার ধর্ষণ করে। এরপর দেহ ব্যবসার সঙ্গে যুক্ত আগ্রার মিনা সিংয়ের কাছে বিক্রি করে দেয়। সেখানে ওই তরুণীকে জোর করে দেহ ব্যবসায় নামানো হয়েছিল। কিন্তু তরুণী বাড়ির ফেরার চেষ্টা চালাতে থাকে।

একদিন এক কাস্টমারের ফোন থেকে বাড়ির সঙ্গে যোগাযোগ করে এই তরুণী। বাড়ির লোকেরা নিখোঁজ মেয়ের ফোন পেয়ে সব কথা শোনার পর তাঁকে উদ্ধার করতে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপরেই পুলিশ ওই তরুণীকে উদ্ধার করতে গোপনে অভিযান চালায়। আগ্রায় গিয়ে যৌনপল্লী থেকে ওই তরুণী সমেত আরও চার তরুণীকে উদ্ধার করে (Diamond Harbour Court)।

তদন্ত এগোতে দেখা যায়, ওই তরুণীরা সকলেই ফারাক আলির শিকার। তাঁদের সকলকেই ফারাক যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছিল। এই সবকটি ঘটনায় ফারাককে মদত দিয়েছিল ওই দুই যৌনকর্মী। এরপরই ফারাক, পিঙ্কি, মিনা এই তিনজনকেই গ্রেফতার করা হয়।

এই রায়ের পর অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন, নিম্ন আদালতের এই রায়ে তাঁরা খতিয়ে দেখার পর উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

আরও পড়ুন: চাঁদনি চকের বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ, ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন


```