Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সিপিএম যে এখনও আছে তার প্রমাণ দিতে পেরেছে পঞ্চায়েতে: দিলীপ ঘোষ

দ্য ওয়াল ব্যুরো: এবারের পঞ্চায়েত ভোটের ফলাফলে বিজেপি সরকারি ভাবে দ্বিতীয় হয়েছে। কিন্তু তা হলেও রাজ্য রাজনীতিতে এই আলোচনা শুরু হয়ে গিয়েছে যে বিরোধী পরিসরে বিজেপির আর একচেটিয়া আধিপত্য নেই। বাম-কংগ্রেস জোটের ফলাফলই তার প্রমাণ। শুধু তা

সিপিএম যে এখনও আছে তার প্রমাণ দিতে পেরেছে পঞ্চায়েতে: দিলীপ ঘোষ

শেষ আপডেট: 13 July 2023 09:09

দ্য ওয়াল ব্যুরো: এবারের পঞ্চায়েত ভোটের ফলাফলে বিজেপি সরকারি ভাবে দ্বিতীয় হয়েছে। কিন্তু তা হলেও রাজ্য রাজনীতিতে এই আলোচনা শুরু হয়ে গিয়েছে যে বিরোধী পরিসরে বিজেপির আর একচেটিয়া আধিপত্য নেই। বাম-কংগ্রেস জোটের ফলাফলই তার প্রমাণ। শুধু তা নয়, পঞ্চায়েত ভোটে বিজেপির ভোট শতাংশ কমে যাওয়া নিয়েও আলোচনা শুরু হয়েছে।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)বুধবারই দাবি করেছেন, “এবারের পঞ্চায়েতে বাম-কংগ্রেসের ভোট ১০ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশ হয়েছে, বিজেপির ভোট ৩৮ শতাশ থেকে কমে ২২ শতাংশ হয়েছে এবং তৃণমূলের ৫ শতাংশ ভোট কমেছে। তাই আসল বিরোধী শক্তি আমরাই”।

বৃহস্পতিবার এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জবাবে প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “এটা ঠিক যে বামেরা এখনও রয়েছে তার প্রমাণ দিতে পেরেছে এই ভোটে।” তবে বামেরা অন্যতম বিরোধী শক্তি হয়ে উঠেছে, তা মানতে নারাজ দিলীপ। পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, “যতই ওরা গায়ের জোরে বলুন, কিন্তু বামেরা কটা আসন পেয়েছে? কত প্রার্থী দিয়েছিল?” তাঁর কথায়, “রাজ্যের প্রধান বিরোধী দল কে, সেটা তো মানুষ ঠিক করবে। তিনবার সব ভোটে মানুষ ওদের হারিয়েছে। এখন অস্তিত্ব বাঁচানোর লড়াই করছে”।

২০১৬ সালের বিধানসভা ভোটে বাংলায় বাম-কংগ্রেস জোট ৩৮ শতাংশ ভোট পেয়েছিল। একুশ সালে বিজেপি আবার ৩৮ শতাংশ ভোট পায়। তাতে মনে করা হয়েছিল, তৃণমূল বিরোধী ভোটের মেরুকরণ ঘটেছে বিজেপির দিকে। কিন্তু এবার পঞ্চায়েত ভোট গেরুয়া শিবিরের ১৬ শতাংশ ভোট কমে যাওয়া তাঁদের একাংশ নেতা উদ্বেগে রয়েছেন বলেই খবর।

সূত্রের খবর, রাজ্যে বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর উদ্দেশে দলের মধ্যে এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন দিলীপ ঘনিষ্ঠরা। গতবারের তুলনায় দ্বিগুণ আসনে প্রার্থী দিতে পারলেও সাফল্যের হার আঠারো সালের তুলনায় কম কেন সেই প্রশ্নও উঠছে। অনেকের মতে, দিলীপবাবু যেভাবে বলেছেন যে, ‘বাংলার প্রধান বিরোধী শক্তি কে, সেটা মানুষ ঠিক করবে’—তাতেই পরিষ্কার যে বাম-কংগ্রেস শিবির ক্রমশ জমি উদ্ধার করায় তাঁরা উৎকন্ঠায় রয়েছেন।

তবে সুকান্ত-শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের মতে, পঞ্চায়েত ভোট দিয়ে বিরোধী পরিসরের অঙ্ক বিচার করলে ভুল হবে। বামেদের ভোট শতাংশ হাতে গুণে তিনটি জেলায় বেড়েছে। গোটা বাংলায় জুড়ে সমবন্টন নেই। তা ছাড়া লোকসভা ভোটের আঙ্গিক থাকবে ভিন্ন। সুতরাং এই ফলাফল দেখে ভোট ভাগাভাগি নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। তাছাড়া ভোট ভাগাভাগি মূলত হচ্ছে সংখ্যালঘু এলাকায়। যেমন, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা। সেখানে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসাচ্ছে বাম-কংগ্রেস। এতে বিজেপির ভাল বই মন্দ হচ্ছে না।”

আরও পড়ুন: বাংলা থেকে বিজেপির প্রথম রাজ্যসভার প্রার্থীর মনোনয়ন গ্রাস করল ‘বাংলা ভাগ’ বিতর্ক


```