Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

রাসমেলার প্রস্তুতি শুরু হয়ে গেল কোচবিহারে, সেজে উঠছে মদনমোহন বাড়ি থেকে মেলার মাঠ

উত্তরবঙ্গের সবচেয়ে বড়মেলা। এই মেলা ঘিরে উত্তরবঙ্গের মানুষের আবেগ বরাবরই নজরকাড়া। মানুষের এই আবেগকে নিয়ন্ত্রণে রাখাও তাই প্রশাসনের চ্যালেঞ্জ।

রাসমেলার প্রস্তুতি শুরু হয়ে গেল কোচবিহারে, সেজে উঠছে মদনমোহন বাড়ি থেকে মেলার মাঠ

কোচবিহার মদনমোহন বাড়ি

শেষ আপডেট: 12 November 2024 19:08

রিয়া নমোদাস, কোচবিহার

রাসমেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সাজো সাজো রব কোচবিহার মদনমোহন বাড়ি থেকে শুরু করে রাস মেলা ময়দানে। প্রতিবারের মতোই জোরকদমে চলছে মদনমোহন বাড়িকে সাজানোর কাজ। সাজছে গোটা শহরও। মেলার মাঠে স্টল তৈরির তৎপরতা তুঙ্গে।  

উত্তরবঙ্গের সবচেয়ে বড়মেলা। এই মেলা ঘিরে উত্তরবঙ্গের মানুষের আবেগ বরাবরই নজরকাড়া। মানুষের এই আবেগকে নিয়ন্ত্রণে রাখাও তাই প্রশাসনের চ্যালেঞ্জ। তৎপরতা শুরু হয়ে গেছে প্রশাসনিক মহলে। মেলা চত্বর সাজিয়ে তোলার পাশাপাশি নিরাপত্তাতেও কোনও ফাঁক রাখতে চান না জেলা প্রশাসন।  

রাসমেলায় ভিড় জমান লক্ষ লক্ষ পুণ্যার্থী। তাই এই মেলা বহু মানুষের কর্মসংস্থানের ঠিকানাও বটে। এই রাজ্যের তো বটেই নানা পসরা নিয়ে মেলায় হাজির হন ভিন রাজ্যের কারিগর ও ব্যবসায়ীরাও। প্রতি বছর রাস মেলায় শাড়ি, ইলিশ মাছ, খেজুর গুড়, মধু নিয়ে আসেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এবার অবশ্য সে দেশের কোনও স্টল হবে না বলেই জানা গেছে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, অন্য বছর প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার ব্যবসা হয়। মেলা চলে ১৫ দিন। যদিও এই বছরও ঠিক কতদিন মেলা চলবে, তা জানা যায়নি। ব্যবসায়ীরা আশাবাদী, এবারও ভালই বিক্রিবাটা হবে রাসমেলায়।


```