Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

করোনা সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি জিৎ ও মিমির সহযাত্রী, দুবাই থেকে একই বিমানে ফেরেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী বেলেঘাটা আইডি-র আইসোলেশনে ভর্তি রয়েছেন। তিনি লন্ডন থেকে ফিরলেও যথাযথ সতর্কতা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এমনই সময়ে জানা গেল, অভিনেতা জিৎ ও মিমি দিন

করোনা সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি জিৎ ও মিমির সহযাত্রী, দুবাই থেকে একই বিমানে ফেরেন তিনি

শেষ আপডেট: 19 March 2020 09:05

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী বেলেঘাটা আইডি-র আইসোলেশনে ভর্তি রয়েছেন। তিনি লন্ডন থেকে ফিরলেও যথাযথ সতর্কতা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এমনই সময়ে জানা গেল, অভিনেতা জিৎ ও মিমি দিন দুয়েক আগে লন্ডন থেকে যে বিমানে ফিরেছেন, সেই বিমানেই আসা এক যুবককে করোনা-আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর অনুযায়ী, দুবাই থেকে আসার সময়ে যে বিমানে উঠেছিলেন ওই যুবক, মিমি ও জিতও লন্ডন থেকে ফেরত আসার সময়ে সেই বিমানেই ছিলেন। নামার পরে সকল যাত্রীর সঙ্গেই যুবকেরও স্বাস্থ্যপরীক্ষা করা হয় কলকাতা বিমানবন্দরেই৷ সেখানেই সন্দেহ হওয়ায় চটজলদি সেই যুবককে পাঠানো হয়েছে আইডি হাসপাতালে৷ আপাতত আইডিতেই ভর্তি রয়েছেন যুবক৷ তাঁর পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। করোনাভাইরাস নিয়ে যখন সারা বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতার আহ্বান, তার মধ্যেই লন্ডনে নতুন ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন জিৎ ও মিমি চক্রবর্তী ৷ শুরুও হয়েছিল সেই শ্যুটিং৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সে খবর নিজেই দিয়েছিলেন মিমি৷ কিন্তু কয়েক দিন পরেই করোনাভাইরাস আশঙ্কায় সমস্ত সিনেমার শ্যুটিং বাতিল করে দেওয়া হয়। এর পরেই লন্ডন থেকে চটজলদি ফিরে আসেন জিৎ-মিমি সহ গোটা ছবির টিম৷ তার পর থেকেই সমালোচনা শুরু হয়েছিল, এই সময়ে লন্ডন থেকে ফেরা কতটা নিরাপদ। অভিযোগ উঠেছিল তাঁরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করেননি বিমান থেকে নামার সময়ে। মিমি ও জিৎ দু'জনেই জানিয়েছিলেন, ফেরার পরেই তাঁরা কোয়ারেন্টাইনে বন্দি করেছেন নিজেদের।  সেল্ফ আইসোলেশনে আছেন। বাবা-মা, পরিচারিকা এমনকী পোষ্যের সঙ্গও এড়িয়ে চলছেন বলে জানিয়েছিলেন মিমি। কিন্তু অভিযোগ উঠেছে, আসার পরে সেল্ফ কোয়ারেন্টাইনে থাকলেও, তাঁদের বিমানযাত্রায় ঝুঁকি থেকেই গেছিল। সেই ঝুঁকিই সত্যি হল কিনা, তা নিয়েই আশঙ্কায় শহরবাসী।

```