
শেষ আপডেট: 8 July 2023 19:28
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পঞ্চায়েত ভোটগ্রহণকে কেন্দ্র করে শনিবার দিনভর রাজ্যজুড়েই অশান্তি, গোলাগুলি চলার খবর এসেছে। ইতিমধ্যেই ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চাকুলিয়ায় একজন সাধারণ ভোটারের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে (central force shot vote) যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য তথা নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধীদের কম অশান্তি হয়নি, যার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। কিন্তু ভোটের দিন সাধারণ ভোটার থেকে শুরু করে বিরোধীদলের নেতাদের অনেকেরই প্রশ্ন, কোথায় কেন্দ্রীয় বাহিনী? তাদের তো দেখাই পাওয়া যায়নি ঠিক করে। এমনকী, বাহিনীর সামনে ভোট লুট, ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভুরি ভুরি। কিন্তু সেই প্রায় 'নিষ্ক্রিয়' বলে অভিযোগ ওঠা কেন্দ্রীয় বাহিনীর হাতেই চাকুলিয়া বিধানসভার অন্তর্গত গোয়ালপুকুর থানা এলাকার এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।
ওই যুবকের নাম মোঃ হাসিবুল। জেলা নির্বাচন দফতর সূত্রের খবর, শনিবার বিকেলে গোয়ালপোখর থানার অন্তর্গত ঢুমাগরের ২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন হাসিবুল। সেই সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা রক্ষার স্বার্থে পরিস্থিতি আয়ত্তে আনতে কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা গেছে। সেই গুলিতেই হাসিবুল আহত হন বলে খবর।
সূত্রের খবর, হাসিবুলের কাঁধে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে প্রাথমিকভাবে কিশানগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়ির লোকজন তাঁকে বিহারের পূর্ণিয়াতে নিয়ে গেছে চিকিৎসার জন্য। তবে যুবকের পরিবারের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ১০ এপ্রিল ভোটগ্রহণের সময় কোচবিহারের শীতলকুচির জোড়পাটকির একটি বুথে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চারজনের। সিআইএসএফের সেই গুলি চালানোর ঘটনাকে অতি সক্রিয়তা বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। যদিও কেন্দ্রীয় বাহিনীর দাবি ছিল, ভোটগ্রহণকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়েছিল, যার কারণে আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে বাধ্য হয়েছিল সিআইএসএফ। সেই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। তারপর ফের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর হাতে সাধারণ ভোটারের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।
পাথর ছুড়ে মেরে ফেলবে! মুখ্যমন্ত্রীর কাছে ভারতেই থাকতে দেওয়ার আর্জি পাকিস্তানি সীমার