Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

করিমপুরের বাজারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট! গড়াগড়ি খাচ্ছিল রাস্তায় পড়ে

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উত্তরপত্রের ওএমআর শিট (OMR sheet) এবার মিলল করিমপুরের (Karimpur) বাজারে। নদিয়ার এক জেলা শহরের বাজারে কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র গেল, কারাই বা এই কাজের সঙ্গে

করিমপুরের বাজারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট! গড়াগড়ি খাচ্ছিল রাস্তায় পড়ে

শেষ আপডেট: 11 April 2023 18:20

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উত্তরপত্রের ওএমআর শিট (OMR sheet) এবার মিলল করিমপুরের (Karimpur) বাজারে। নদিয়ার এক জেলা শহরের বাজারে কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র গেল, কারাই বা এই কাজের সঙ্গে জড়িত, সেই নিয়ে প্রশ্ন উঠছে। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।

সূত্রের খবর, করিমপুর বাজার এলাকায় একটি সাহিত্য পরিষদের পক্ষ থেকে আগামী কর্মসূচি নিয়ে একটি আলোচনা সভা চলছিল। এমন সময় সেই উত্তরপত্রগুলি পরিষদের সদস্যদের নজরে আসে। হাতে নিয়ে সেগুলি খুঁটিয়ে দেখা যায় যে, ওগুলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট। এরপর সঙ্গে সঙ্গে সেগুলি করিমপুর থানায় জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে নিয়োগ দুর্নীতি আর ওএমআর শিট কাণ্ড নিয়ে তুলকালাম চলার সময়ই খোদ কলকাতার রাস্তায় খুঁজে পাওয়া গিয়েছিল ওএমআর শিট। দক্ষিণ কলকাতার ব্যস্ততম এলাকা গড়িয়াহাটের মোড়ে রাস্তায় রীতিমতো গড়াগড়ি খাচ্ছিল ওই উত্তরপত্রগুলি। পরে জানা যায়, সেগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের পরীক্ষার। এবার নদিয়ার করিমপুর বাজারেও ঘটল একই ঘটনা। কীভাবে উত্তরপত্র বাইরে আসছে সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

'আইসি শুনে রাখ…'! পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর


```