Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

ভোর রাতে মণীশ শুক্লর শেষকৃত্য সম্পন্ন

দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুরের নিহত বিজেপি নেতা মণীশ শুক্লর শেষকৃত্য সম্পন্ন হল খড়দহ রাসমণি ঘাটে। গভীর রাতে মণীশের দেহ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয় শ্মশানে। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। রবিবার রাতে আটটা নাগাদ টিটাগড়

ভোর রাতে মণীশ শুক্লর শেষকৃত্য সম্পন্ন

শেষ আপডেট: 5 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুরের নিহত বিজেপি নেতা মণীশ শুক্লর শেষকৃত্য সম্পন্ন হল খড়দহ রাসমণি ঘাটে। গভীর রাতে মণীশের দেহ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয় শ্মশানে। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। রবিবার রাতে আটটা নাগাদ টিটাগড় থানার ঢিল ছোড়া দূরত্বে বিজেপি পার্টি অফিসের সামনে মণীশকে গুলি করে দুষ্কৃতীরা। রাতেই তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চল। বিজেপি ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। মণীশ খুনের কিনারা করতে সিআইডিকে দায়িত্ব দিয়েছে নবান্ন। এই ঘটনায় সোমবার গভীর রাতে এক ব্যবসায়ী ও এক শার্প শ্যুটারকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে খুররাম নামের ওই ব্যবসায়ীর সঙ্গে মণীশের দীর্ঘ দিনের সংঘাত ছিল। সোমবার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর নিহত মণীশ শুক্লর দেহ নিয়ে সোজা রাজভবনের কাছে পৌঁছে গিয়েছিল বিজেপি। তা নিয়ে শহরের প্রাণকেন্দ্রে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয় ভর সন্ধেবেলা। এরপর রাত প্রায় পৌনে নটা নাগাদ নিহত বিজেপি নেতার দেহ পৌঁছয় খড়দহের বাড়িতে। মরদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন মণীশের স্ত্রী ও পরিবারের লোকজন। পেশায় আইনজীবী মণীশ শুক্লর দুটি কন্যা সন্তান রয়েছে। একজনের বয়স আট বছর, অন্য জনের চার বছর। তাঁরাও বাবার মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়ে। রাত পর্যন্ত শেষকৃত্য নিয়ে ধোঁয়াশা ছিল। বিজেপি নেতৃত্বের একাংশ বলেছিলেন, হতে পারে মঙ্গলবার সকালে মণীশের শেষকৃত্য হবে। বাড়ির লোকও কিছু আচার অনুষ্ঠানের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু মৃত্যুর পর প্রায় ৩০ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর অনেকেই আশঙ্কা করেছিলেন এরপর দেহে পচন ধরতে পারে। সে কারণে পরিবারের অনুমতি নিয়ে গভীর রাতে মণীশের দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়।

```