Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মমতা 'লেডি তালিবান', সায়ন্তনের এই মন্তব্য নিয়ে কী বললেন বিজেপি নেত্রী লকেট?

দ্য ওয়াল ব্যুরো: আলটপকা কথায় তাঁর স্ট্রাইক রেট বেশ উপর দিকেই। তাতে নবতম সংযোজন ঘটালেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে ‘লেডি তালিবান’ বললেন এই গেরুয়া নেতা।

মমতা 'লেডি তালিবান', সায়ন্তনের এই মন্তব্য নিয়ে কী বললেন বিজেপি নেত্রী লকেট?

শেষ আপডেট: 23 August 2021 05:31

দ্য ওয়াল ব্যুরো: আলটপকা কথায় তাঁর স্ট্রাইক রেট বেশ উপর দিকেই। তাতে নবতম সংযোজন ঘটালেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে ‘লেডি তালিবান’ বললেন এই গেরুয়া নেতা। রবিবার বিধাননগরে গিয়েছিলেন সায়ন্তন। বিজেপির রাখিবন্ধনে অংশগ্রহণ করে তিনি বলেন, "তালিবান দেখতে কাবুলে যেতে হবে না। কালীঘাটে চলে যান। লেডি তালিবান দেখতে পেয়ে যাবেন। টিকিটও লাগবে না।" এখানেই থামেননি এই বিজেপি নেতা। তাঁর কথায়, "বাংলায় তালিবানি শাসন চলছে। বিরোধীদের কথা বলা, কর্মসূচি করার কোনও অধিকার নেই। বিরোধিতা করলেই গ্রেফতার করা হচ্ছে।" সায়ন্তনের এই বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এদের জিভে কোনও নিয়ন্ত্রণ নেই। এদের রুচিবোধ বাংলার মানুষ জানেন। ভোটে জবাব পেয়েছে। তবু এদের লজ্জা নেই। সায়ন্তনের বক্তব্যের সমালোচনা করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর কথায়, "তালিবান নারী বিরোধী। একজন মহিলাকে কখনওই লেডি তালিবান বলা যায় না।" তবে লকেট এও বলেছেন, তালিবান রাজত্বে যেমন গণতন্ত্র নেই, তেমন বাংলাতেও সেসব লাটে উঠেছে। দলীয় সূত্রের খবর, লকেটের সঙ্গে অনেকেই একমত। তাঁরা চাইছেন, পার্টি আনুষ্ঠানিকভাবে সায়ন্তনকে সেন্সর করুক। তাঁর বক্তব্য দল অনুমোদন করে না, প্রকাশ্যে তা জানাক। তবে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ক 'দিন ধরে বলছেন, বাংলায় তালিবানি শাসন কায়েম হয়েছে। তাই তিনি সায়ন্তনের পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী, প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নানও সায়ন্তনের এই মন্তব্যের বিরোধিতা করেছেন। তাঁদের বক্তব্য, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। তবে আক্রমণে শালীনতা থাকা জরুরি। আসলে বিজেপির মাথায় পুরুষতান্ত্রিক চিন্তা জাঁকিয়ে বসে রয়েছে। সেই জন্যই এসব বলেছেন ওদের নেতা।

```