Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

ভবানীপুরের ভোটে কেন্দ্রীয় বাহিনী আরও বাড়াল কমিশন

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের ভোটের (Bhawanipur Bypoll) জন্য কেন্দ্রীয় বাহিনীর (Central Force) পরিমাণ আরও বাড়াল নির্বাচন কমিশন। মঙ্গলবার পর্যন্ত জানা গিয়েছিল, ভবানীপুরের ভোটের জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বুধবার সন্ধেবেল

ভবানীপুরের ভোটে কেন্দ্রীয় বাহিনী আরও বাড়াল কমিশন

শেষ আপডেট: 29 September 2021 13:54

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের ভোটের (Bhawanipur Bypoll) জন্য কেন্দ্রীয় বাহিনীর (Central Force) পরিমাণ আরও বাড়াল নির্বাচন কমিশন। মঙ্গলবার পর্যন্ত জানা গিয়েছিল, ভবানীপুরের ভোটের জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বুধবার সন্ধেবেলা কমিশন সূত্রে খবর, ওই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ৩৫ কোম্পানি। অর্থাৎ দ্বিগুনেরও বেশি বাহিনী বাড়াচ্ছে নির্বাচন কমিশন। মূলত বুথ পাহাড়া দেওয়া, এলাকায় পেট্রলিং ও আইনশৃঙ্খলার সমস্যা হলে সেখানে পৌঁছে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। তবে কিছু পরিমাণ আধাসেনাকে মজুত রাখা হচ্ছে দুর্যোগে আটকে পড়া ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। তা ছাড়া এনডিআরএফ তিথা জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও প্রস্তুত থাকছে। বাহিনী বাড়ানোর আরও একটা বড় কারণ ভবানীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি। প্রচারের শেষ দিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বেনজির তাণ্ডবের ঘটনা ঘটেছিল। মারমুখী তৃণমূল কর্মীদের মধ্যে থেকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের সাংসদকে বের করে আনতে গিয়ে তাঁর দেহরক্ষীদের আগ্নেয়াস্ত্র বের করতে হয়েছিল। যা নিয়ে নির্বাচন কমিশন রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে প্রশ্ন করেছিল, কী এমন পরিস্থিতি তৈরি হল যে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্র বের করতে হল? ভবানীপুরের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৪৫৬। এঁদের মধ্যে পুরুষ ভোটার হলেন ১ লক্ষ ১১ হাজার ২৪৩ জন, মহিলা রয়েছেন ৯৫ হাজার ২০৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪ জন। ভবানীপুরে মোট ২৮৭টি বুথে ভোট হবে। যার মধ্যে প্রধান বুথ ২৬৯টি এবং অক্সিলিয়ারি বুথ ১৮টি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```