Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

এক রাতেই ভাগ্যবদল! লটারির টিকিট কেটে কোটিপতি ভাঙড়ের যুবক

দ্য ওয়ার ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এর আগেও লটারির টিকিট ( Lottery Ticket ) কেটে কখনও ছশো, কখনও বারোশো টাকা জিতেছেন। কিন্তু এবার একেবারে পেয়ে গেলেন এক কোটি টাকা! এভাবেই রাতারাতি বদলে গেল ভাঙড়ের ( Bhangor) যুবক সাদ্দাম হোসেনের ভাগ্য।

এক রাতেই ভাগ্যবদল! লটারির টিকিট কেটে কোটিপতি ভাঙড়ের যুবক

শেষ আপডেট: 2 February 2023 11:23

দ্য ওয়ার ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এর আগেও লটারির টিকিট ( Lottery Ticket ) কেটে কখনও ছশো, কখনও বারোশো টাকা জিতেছেন। কিন্তু এবার একেবারে পেয়ে গেলেন এক কোটি টাকা! এভাবেই রাতারাতি বদলে গেল ভাঙড়ের ( Bhangor) যুবক সাদ্দাম হোসেনের ভাগ্য।

শানপুকুরের বাসিন্দা সাদ্দাম সবজির গাড়ি চালান। বাড়িতে বাবা, মা, বোন ছাড়াও রয়েছেন স্ত্রী ও সন্তান। গোটা পরিবারের চাকা গড়ায় সাদ্দামের রোজগারে। সেই কাজেও নেই নিশ্চয়তা। যখন কাজ থাকে না, তখন অন্য কোনও কাজ করে সংসার চালাতে হয় সাদ্দামকে।

বিশ্বজয়ী হৃষিতা যেন পাড়ার রানি, চৌকাঠে ফাটানো হল নারকেল, চলছে দেদার মিষ্টিমুখও

বুধবার কাশিপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি লটারির টিকিট কেটে ছিলেন সাদ্দাম। কে জানত ওই টিকিটই তাঁকে এনে দেবে কোটি টাকা? বৃহস্পতিবার নম্বর মেলাতেই সাদ্দাম জানতে পারেন, তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। এ খবর চাউর হতেই রীতিমতো হইচই পড়ে যায় গোটা গ্রামে। সকাল থেকে সাদ্দামের বাড়ির সামনে ভিড় জমে যায়।
সাদ্দাম জানিয়েছেন, এই টাকায় তিনি ব্যবসায় করবেন। বোনের বিয়ে দেবেন।ইতিমধ্যে পুলিশ সাদ্দামের বাড়ি গিয়ে টিকিট যাচাই করেছে।


```