Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

শেষ তিন বছরে সিনেমা হলে কত বাংলা ছবি দেখানো হয়েছে? জানতে চাইল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছরে রাজ্যের সিনেমা হল, মাল্টিপ্লেক্সগুলিতে কত বাংলা ছবি (Bengali Films) দেখানো হয়েছে, জানতে চাইল নবান্ন (Nabanna)। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে এই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়ে

শেষ তিন বছরে সিনেমা হলে কত বাংলা ছবি দেখানো হয়েছে? জানতে চাইল নবান্ন

শেষ আপডেট: 6 April 2022 08:07

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছরে রাজ্যের সিনেমা হল, মাল্টিপ্লেক্সগুলিতে কত বাংলা ছবি (Bengali Films) দেখানো হয়েছে, জানতে চাইল নবান্ন (Nabanna)। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে এই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে সিনেমা হল কর্তৃপক্ষের কাছে।

আরও পড়ুন: অনুব্রতর চড়াম চড়াম দেখছি ফুস, হাসপাতালে গুড় বাতাসা খেতে পারেন’: অধীর

পশ্চিমবঙ্গের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে বাংলা ছবি দেখাতেই হবে, আইনে তা বলা আছে। সেই অনুযায়ী হিসেব দেখতে চেয়েছে সরকার। কোভিড পরিস্থিতিতে এমনিতেই সিনেমা হলগুলি বন্ধ ছিল দীর্ঘ সময়। বিধিনিষেধ শিথিল হওয়ার পর সিনেমা হল খুললেও তাতে দর্শকের সংখ্যা ছিল হাতে গোনা। ৫০ শতাংশ দর্শক নিয়ে হল খোলার অনুমতি মিলেছিল। আপাতত কোভিড পরিস্থিতি স্বাভাবিক, বিধিও উঠে গেছে। ফের আগের মতো দর্শকভর্তি হল খুলছে।

এই পরিস্থিতিতে গত তিন অর্থ বছরে ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সিনেমা হলগুলিতে বাংলা ছবির প্রদর্শন কেমন হয়েছে তার রিপোর্ট দেখতে চেয়েছে রাজ্য সরকার। সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের মালিকদের আগামী ৩১ এপ্রিলের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে সেই রিপোর্টে জানাতে হবে কবে কোন বাংলা ছবি হলে দেখানো হয়েছে।

১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন অনুযায়ী, রাজ্যের প্রতিটি সিনেমা হলেই বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক। সেখানে হিন্দি বা ইংরেজি ছবির সঙ্গে সঙ্গে বাংলা ছবি উপেক্ষিত হচ্ছে কিনা সেই বিষয়টিই দেখতে চায় সরকার।

রাজ্যের চলচ্চিত্র আইন কিছুটা সংশোধন করে ২০১৮ সালে বলা হয়, সমস্ত সিনেমা হলে দুপুর ১২টা থেকে রাত ৯টার যে কোনও শো’য়ে অন্তত একটি করে বাংলা ছবি ১২০ দিনের জন্য রাখতেই হবে। জিটিএ এলাকা এক্ষেত্রে ছাড় পাবে। সেই আইনের নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখতে চেয়েছে নবান্ন।


```