Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রানিনগরে পঞ্চায়েত কর্মীকে চড় বিডিওর! 'দুয়ারে সরকার' ক্যাম্পে তুমুল অশান্তি

দ্য ওয়াল ব্যুরো: 'দুয়ারে সরকার' ক্যাম্পে পঞ্চায়েত কর্মীকে চড় মারলেন বিডিও! প্রতিবাদে ক্যাম্পের কাজ বন্ধ করে দিলেন পঞ্চায়েতের কর্মীরা। সোমবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের রানিনগরের একটি 'দুয়ারে সরকার' ক্যাম্পে। আজ, সোমবার

রানিনগরে পঞ্চায়েত কর্মীকে চড় বিডিওর! 'দুয়ারে সরকার' ক্যাম্পে তুমুল অশান্তি

শেষ আপডেট: 23 August 2021 10:08

দ্য ওয়াল ব্যুরো: 'দুয়ারে সরকার' ক্যাম্পে পঞ্চায়েত কর্মীকে চড় মারলেন বিডিও! প্রতিবাদে ক্যাম্পের কাজ বন্ধ করে দিলেন পঞ্চায়েতের কর্মীরা। সোমবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের রানিনগরের একটি 'দুয়ারে সরকার' ক্যাম্পে। আজ, সোমবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের কাতলামারী ১ গ্রাম পঞ্চায়েতের জুনিয়র বেসিক স্কুলে। জানা গেছে, স্থানীয় মানুষজন অভিযুক্ত বিডিওকে ঘিরে বিক্ষোভ করেন। তাঁর গাড়ির চালকের কাছ থেকে গাড়ির চাবিও কেড়ে নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন ডোমকলের এসডিপিও ফারুক মহম্মদ চৌধুরী, রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার-সহ আরও অনেকে। শাহ আলম সরকার প্রতিবাদী কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষোভের কথা শোনেন এবং আশ্বস্ত করেন। তিনি বলেন, যা হয়েছে পরে বসে ঠিক করা যাবে, এখন কাজটাই বেশি জরুরি এদিন ‘দুয়ারে সরকার’ কর্মসূচীতে সকালের দিকে রানিনগর ২ ব্লকের বিডিও সাহেব এসেছিলেন। সেখানে বাঁশের ব্যারিকেডের উপর দিয়ে একজন পঞ্চায়েত কর্মী দ্রুত কেন্দ্রে পৌঁছোনোর চেষ্টা করছিলেন। তাই দেখেই বিডিও সাহেব তাঁকে চড়-থাপ্পড় মারে বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে দু’ ঘন্টা কাজ বন্ধ থাকে। পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার জানান, দুয়ারে সরকার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। সামান্য কারণে এই কাজে বিঘ্ন ঘটানো ঠিক নয়। এই বলে তিনি বিক্ষোভরতদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন। তার পরেই তাঁরা কাজে যোগ দেন ও পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি রানিনগর ২ ব্লকের বিডিও পার্থ চক্রবর্তী।

```