
শেষ আপডেট: 23 December 2022 08:15
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আবাস যোজনায় দুর্নীতি নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদের তেঁতুলিয়া ( Murshidabad Awas Yojana Chaos ) । গ্রাম পঞ্চায়েত সামনে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ ( Road Block ) করলেন এলাকাবাসী। ক্ষোভ প্রকাশ করতে পোড়ানো হল টায়ার। শুক্রবার সকাল থেকেই এলাকায় অশান্তি ছড়ায়।
গ্রামবাসীদের অবরোধের জেরে মাঝ রাস্তায় আটকে পড়েন অনেকেই। রাস্তায় দাঁড়িয়ে পড়ে পণ্যবাহী ট্রাক ও বাস। পুলিশ ঘটনাস্থলে গিয়েও দুপুর পর্যন্ত অবরোধ ওঠাতে পারেনি।
অবরোধকারীদের অভিযোগ, গরিব মানুষ বাড়ি পাচ্ছেন না। যাদের পাকা দোতলা বাড়ি রয়েছে তাঁদের নাম উঠেছে আবাস যোজনার তালিকায়।
এক বিক্ষোভকারীর দাবি, যাঁদের ঘর নেই, জমি নেই তাঁদের নাম তালিকায় থাকলেও পরবর্তীতে নাম কেটে দেওয়া হয়েছে। উল্টে গ্রামের বিত্তশালীদের নাম রয়েছে ওই তালিকায়। কেন এমন বেনিয়ম হচ্ছে, তার উত্তর বিডিও-র কাছে দাবি করে বিক্ষোভকারীরা।
বাড়ি না পেয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন আজমল শেখ। তাঁর অভিযোগ, তিনি ২০০০ সাল থেকে ঘর পাননি। তালিকায় নাম উঠলেও তাঁর কাছ থেকে কুড়ি হাজার টাকা চাওয়া হয়েছিল, সেই টাকা দিতে না পারায় তাঁর নাম বাদ পড়ে। আরেক বিক্ষোভকারী আনারউদ্দিন শেখ জানিয়েছেন, তাঁর বাবার নাম তালিকায় ছিল। কিন্তু পরবর্তীতে সেই তালিকা থেকে নাম কাটা গিয়েছে।
শান্তিপুরের সর্ষেখেতে বস্তাবন্দি লাশ! নাবালিকা খুনে অভিযুক্ত ১ গ্রামবাসী