Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

Anubrata Mondal: অনুব্রত আজ কি সিবিআইয়ের মুখোমুখি? রাজ্যজুড়ে তুঙ্গে কৌতূহল

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ঘুরে রক্ষাকবচ পাননি। তারপর ফের একবার গরু পাচার মামলায় (Cow Smuggling) জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করেছে সিবিআই। বুধবার, ৬ এপ্রিল তাঁকে ন

Anubrata Mondal: অনুব্রত আজ কি সিবিআইয়ের মুখোমুখি? রাজ্যজুড়ে তুঙ্গে কৌতূহল

শেষ আপডেট: 6 April 2022 08:07

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ঘুরে রক্ষাকবচ পাননি। তারপর ফের একবার গরু পাচার মামলায় (Cow Smuggling) জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করেছে সিবিআই। বুধবার, ৬ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছেন গোয়েন্দারা। মঙ্গলবারই কলকাতায় এসে পৌঁছেছেন অনুব্রত।

মঙ্গলবার বিকেল পৌনে চারটে নাগাদ বোলপুরে নিজের বাড়ি থেকে বের হন কেষ্ট মণ্ডল। বাড়ির ভিতর থেকে যখন তাঁর গাড়ি বের হচ্ছিল তখনই তোলা ছিল কাচ। সামনের আসনে হলুদ পাজামা-পাঞ্জাবী পরে বসে ছিলেন তিনি।

তাঁর গাড়ি বোলপুর থেকে কলকাতামুখী রওনা দেয় মঙ্গলবারই। দলীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে তিনি কলকাতায় থেকেছেন। তবে সিবিআই দফতরে যাবেন কি না সে ব্যাপারে জেলা তৃণমূলের কেউ মুখ খুলতে চাননি।

সিঙ্গেল বেঞ্চের রায় বদল ডিভিশন বেঞ্চে, শান্তিপ্রসাদদের গ্রেফতার করতে পারবে না সিবিআই

এর আগে তিন বার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। কখনও ভোটের ব্যস্ততা তো কখনও শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন অনুব্রতবাবু। দু’দিন আগে আসানসোলে তাঁকে যখন প্রশ্ন করা হয়, সিবিআই তো আবার ডাকল। আপনি কি যাবেন? জবাবে অনুব্রত বলেছিলেন, দেখা যাবে। যেদিন সিবিআই তাঁকে তলব করে সেদিন সকালেই আবার বগটুই তদন্তে সিবিআইয়ের ভূমিকার প্রশংসা শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলের গলায়। বলেছিলেন, “সিবিআই দারুণ কাজ করছে।” এখন দেখার বুধবার অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে পা রাখেন কি না।


```