Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

আনিসুরের প্যারোল খারিজ, কুরবান শাহ খুনে অভিযুক্তকে জেলে ফেরার নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: দিন দু'য়েক আগেই প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি, কিন্তু শুক্রবার ফের তাঁকে জেলে যেতে হচ্ছে। হাইকোর্টে (Calcutta High Court) নির্দেশে প্যারোল (Parole) খারিজ হয়ে গেল কুরবান শাহ খুনে অভিযুক্ত আনিসুর রহমানের (Anisur Rahaman

আনিসুরের প্যারোল খারিজ, কুরবান শাহ খুনে অভিযুক্তকে জেলে ফেরার নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 7 July 2023 06:27

দ্য ওয়াল ব্যুরো: দিন দু'য়েক আগেই প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি, কিন্তু শুক্রবার ফের তাঁকে জেলে যেতে হচ্ছে। হাইকোর্টে (Calcutta High Court) নির্দেশে প্যারোল (Parole) খারিজ হয়ে গেল কুরবান শাহ খুনে অভিযুক্ত আনিসুর রহমানের (Anisur Rahaman)। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, অবিলম্বে আনিসুরকে জেলে ফিরতে হবে।

২০২০ সালে পাঁশকুড়ার কুরবান শাহ খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আনিসুর। তারপর থেকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বারবার জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। তারমধ্যে একবার মুক্ত হয়েছিলেন আনিসুর, যদিও পরে হাইকোর্টের নির্দেশেই ফের জেলে যেতে হয়েছিল তাঁকে। সম্প্রতি ৪ জুলাই থেকে ৯ জুলাই আনিসুরের প্যারোল মঞ্জুর হয়েছিল। সেই মতো বাড়ি ফিরেছিলেন তিনি।

কিন্তু আনিসুরের প্যারোলে মুক্তি নিয়ে হাইকোর্টে ওঠে। কেন তাঁকে এত তাড়াতাড়ি প্যারোল দেওয়া হল সেই নিয়ে রিপোর্ট তলব করে উচ্চ আদালত। বৃহস্পতিবার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। তারপরই শুক্রবার অনিসুরের প্যারোল খারিজ করে দেন বিচারপতি।

আনিসুরের (Anisur Rahaman) মামলায় কী নির্দেশ দিল আদালত?

এদিন হাইকোর্ট তার নির্দেশে বলে, আনিসুরের প্যারোল খারিজ করা হচ্ছে। তাঁকে জেলে ফিরতে হবে। সেইসঙ্গে ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত সাক্ষীর নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিতে হবে। সাক্ষী নিরাপত্তার ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে।

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহ খুনের মামলায় অভিযুক্ত আনিসুর রহমান। তাছাড়াও একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২৬ ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফে আনিসুরের উপরে থাকা মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। এরপরে তমলুক আদালত আনিসুরের জামিন মঞ্জুর করে। কিন্তু তার পরমুহর্তেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আনিসুরকে গ্রেফতার করতে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে ফের আনিসুরের সন্ধানে নেমে পড়ে তমলুক থানার পুলিশ। কোলাঘাট থেকে গ্রেফতার করা হয় তাঁকে। রাজ্যে আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন করতেই হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত কুরবান শাহের ভাগ্নে জহর শাহ। সেই আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট আনিসুরের জামিন খারিজ করে দেয়। এরপর কম করেও পাঁচ বার আনিসুরের জামিনের আবেদন খারিজ হয়েছে। কিন্তু একবারও আবেদন মঞ্জুর হয়নি।

গত ৩ জুন আনিসুরের প্যারোল মঞ্জুর করে আইজি (কারা)। তার বিরোধিতা করেই হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। আইজির (কারা) এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। শেষমেশ প্যারোল খারিজ হয়ে গেল আনিসুর রহমানের।

দক্ষিণে বিক্ষিপ্ত ঝড়জল, তবু বাড়বে গরম! উত্তরের ভোট কেমন হবে প্রবল বৃষ্টিতে


```