Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

Anarul Islam: 'দিদির নির্দেশেই সারেন্ডার করেছি', আদালত চত্বরে দাবি আনারুলের

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশেই নাকি তার আত্মসমর্পণ। এমনটাই দাবি তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের (Anarul Islam)। এদিন দুপুরে রামপুরহাট মহকুমা আদালতে তোলার আগে আনারুল দাবি করেন, 'আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত

Anarul Islam: 'দিদির নির্দেশেই সারেন্ডার করেছি', আদালত চত্বরে দাবি আনারুলের

শেষ আপডেট: 25 March 2022 09:43

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশেই নাকি তার আত্মসমর্পণ। এমনটাই দাবি তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের (Anarul Islam)। এদিন দুপুরে রামপুরহাট মহকুমা আদালতে তোলার আগে আনারুল দাবি করেন, 'আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি।'

এদিন রামপুরহাটের বগটুইয়ে হত্যার (Bagtui Violence) ঘটনায় আনারুল হোসেন- সহ ধৃতদের তোলা হয় রামপুরহাট মহকুমা আদালতে। আদালতে নিয়ে যাওয়ার সময় ওই দাবি করে আনারুল।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে গিয়ে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার পর তারাপীঠ থেকে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।

রামপুরহাট মহকুমা আদালত চত্বরে এদিন ছিল কঠোর পুলিশি ব্যবস্থা। বগটুই কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির নজরদারিতে চলবে তদন্ত। আদালতের নির্দেশ, তদন্তের স্বার্থে সিট আর কোনও পদক্ষেপ করতে পারবে না। সিবিআইয়ের হাতে ধৃতদের তুলে দিতে হবে। সন্দেহভাজনদেরও নিজেদের হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৭ এপ্রিলের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট হাই কোর্টে জমা দিতে হবে সিবিআইকে।

বগটুই নিয়ে রূপার হাউমাউ কান্না রাজ্যসভায়, দাবি রাষ্ট্রপতি শাসনের


```