
শেষ আপডেট: 15 January 2022 02:12
অনেকের মতে, আকাশ বোঝাতে চেয়েছেন, তৃণমূলের মধ্যে এখন পরিবর্তন চলছে। তাতে মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নইলে নিজেকে হাসির পাত্রে পরিণত করা হবে।
আকাশ তৃণমূলের বড় পদে নেই। কিন্তু তিনি ব্যানার্জি বাড়ির ছেলে। অনেকে মনে করছেন, শুধু তৃণমূল নয়, এই মন্থনে আন্দোলিত দলনেত্রী ও সাধারণ সম্পাদকের পরিবারও। ফলে তা তাত্পর্যপূর্ণ বৈকি!
যদিও এই গোটা পর্বে মমতার নীরবতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। বিশেষত বিরোধীরা। শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, " বাংলার মুখ্যমন্ত্রী চুপ কেন? তাঁর দলের সাংসদ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কথা বলছেন, তিনি নীরব? এই নীরবতাই স্পষ্ট করে দিচ্ছে, ভাইপোর সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়েছে।”
পর্যবেক্ষকদের অনেকের মতে, ডায়মন্ড হারবার মডেলের পরেই মমতার তৃণমূল আর অভিষেকের তৃণমূল--দুটি যে আলাদা বিষয় সেই ধারণা অনেকের মধ্যে নির্মিত হয়ে গিয়েছে। তাঁদের বক্তব্য, কল্যাণের ধারাবাহিক বলে যাওয়া, কবিতা আওড়ে শিরদাঁড়ার জোর প্রদর্শন এবং তার পাল্টা অভিষেকের সমর্থনে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহাদের মতো তরুণ ব্রিগেডের ময়দানে নামা দুই তৃণমূলের বিভাজনকে স্পষ্ট করছে। এর মধ্যেই আবার বন্দ্যোপাধ্যায় পরিবারে দিদির পরবর্তী প্রজন্ম আওয়াজ তুলল, পরিবর্তনকে মান্যতা দিতে হবে।