Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

চা বাগানের ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, লুটিয়ে পড়লেন চা শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চা বাগানে (tea garden) কাজ করার সময় আচমকাই ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ (leopard)। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জলপাইগুড়ির (Jalpaiguri) ধলাবাড়ি নাড়াধুরা চা বাগানের শ্রমিক (labour) হাসিতুন বেগম। আশঙ্কাজনক অবস্থা

চা বাগানের ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, লুটিয়ে পড়লেন চা শ্রমিক

শেষ আপডেট: 23 November 2022 08:21

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চা বাগানে (tea garden) কাজ করার সময় আচমকাই ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ (leopard)। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জলপাইগুড়ির (Jalpaiguri) ধলাবাড়ি নাড়াধুরা চা বাগানের শ্রমিক (labour) হাসিতুন বেগম। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফের চা বাগানে চিতাবাঘের হামলায় আতঙ্ক ছড়াল ক্রান্তি ব্লকের ধলাবাড়ি নাড়াধুরা চা বাগান সংলগ্ন এলাকায়। মঙ্গলবার বিকেলে চিতাবাঘটি ওই চা শ্রমিককে আক্রমণ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জুস্পিন ওঁরাও নামে এক চা শ্রমিক জানান, প্রতিদিনের মতোই চা বাগানে সবাই কাজ করছিলেন। দিনের আলো পড়ে আসছিল তখন। এই সময় আচমকাই লাগোয়া একটি ঝোপের ভিতর থেকে বেরিয়ে আসে চিতাবাঘটি। হাসিতুন বেগমকে সামনে পেয়ে তাঁর উপরেই ঝাঁপিয়ে পড়ে। তার থাবায় জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হাসিতুন।

প্রত্যক্ষদর্শী অন্যান্য শ্রমিকরা আতঙ্কে চিৎকার শুরু করলে চিতাবাঘটি ভয়ে পালিয়ে যায়। জখম হাসিতুনকে অ্যাম্বুল্যান্সে করে ওদলাবারি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান বাগানের চা শ্রমিকরা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে হাসিতুন বেগম মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বন দফতর তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছে বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চিতাবাঘের আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাগানে কাজে যেতে ভয় পাচ্ছেন শ্রমিকরা। নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বন দফতর।

পানিহাটির গঙ্গায় মিলল বৃদ্ধের দেহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা


```