Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

কেন্দ্রীয় দলের এসকর্ট টিমে থাকা বিএসএফ জওয়ান করোনা পজিটিভ, সংক্রামিত গাড়ির চালকও

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আন্তঃমন্ত্রক দল পাঠিয়েছিল বাংলায়। দক্ষিণবঙ্গের চার জেলা ঘুরে দেখেছে অপূর্ব চন্দ্রের নেতৃত্বাধীন কেন্দ্রীয় দল। কিন্তু সেই দল দিল্লি ফিরে যাওয়ার পর করোনা পজিটিভ ধরা

কেন্দ্রীয় দলের এসকর্ট টিমে থাকা বিএসএফ জওয়ান করোনা পজিটিভ, সংক্রামিত গাড়ির চালকও

শেষ আপডেট: 5 May 2020 01:56

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আন্তঃমন্ত্রক দল পাঠিয়েছিল বাংলায়। দক্ষিণবঙ্গের চার জেলা ঘুরে দেখেছে অপূর্ব চন্দ্রের নেতৃত্বাধীন কেন্দ্রীয় দল। কিন্তু সেই দল দিল্লি ফিরে যাওয়ার পর করোনা পজিটিভ ধরা পড়ল তাদের এসকর্টের দায়িত্বে থাকা এক বিএসএফ জওয়ানের। শুধু তাই নয় কেন্দ্রীয় দলের সদস্যরা যে গাড়িতে করে ঘুরেছেন, তার চালকের শরীরেও কোভিড-১৯ সংক্রমণ মিলেছে। দু'জনকেই ভর্তি করা হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। কেন্দ্রীয় দলের এসকটের দায়িত্বে থাকা বিএসএফ জওয়ান এবং গাড়ির চালকের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমার। এর ফলে কেন্দ্রীয় দলের সদস্যদের সংক্রামিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। যদিও ওই সদস্যদের ক্ষেত্রে কী সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে, মঙ্গলবার সকাল পর্যন্ত দিল্লির তরফে সে ব্যাপারে কিছু জানা যায়নি। রাজ্যে দু'টি আন্তঃমন্ত্রক দল পাঠিয়েছিল দিল্লি। ১৮ এপ্রিল তারা রাজ্যে পৌঁছেছিল। দক্ষিণবঙ্গের দলটি বেস ক্যাম্প করেছিল গুরুসদয় রোডের বিএসএফ গেস্ট হাউসে। সেখান থেকেই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বাজার, কোয়ারেন্টাইন সেন্টার, কোভিড হাসপাতাল ও কন্টেইনমেন্ট জোন ঘুরে দেখেন অপূর্ব চন্দ্র-সহ অন্যান্য সদস্যরা। গোটা সফরে নিরাপত্তার দায়িত্বে ছিল সীমান্ত রক্ষী বাহিনীর একটি দল। তার মধ্যে ছিলেন করোনা আক্রান্ত জওয়ানও। শুধু তাই নয়, ওই কেন্দ্রীয় দল গিয়েছিল নবান্নেও। তখনও সঙ্গে ছিলেন বিএসএফ জওয়ানরা। এমনকি মুখ্যসচিব রাজীব সিনহা গিয়ে গুরুসদয় রোডের বিএসএফ গেস্ট হাউসে কেন্দ্রীয় দলের সদস্যদের সঙ্গে দেখাও করে আসেন। চিন্তা বাড়িয়েছে গাড়ির চালকের পজিটিভ হওয়ার ঘটনাও। সোমবার সকালেই জানা গিয়েছিল ত্রিপুরার ধলাই জেলায় বিএসএফের একটি ইউনিটের ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। রাতে জানা গেল কলকাতায় কর্মরত জওয়ানও কোভিড আক্রান্ত।

```