Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

অনুষ্ঠান বাড়ির খাবারের বিষক্রিয়া! উলুবেড়িয়ায় অসুস্থ ৭ শিশু সহ ৩৫ জন

দ্য ওয়াল ব্যুরো: অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে একইসঙ্গে অসুস্থ হয়ে (Sick) পড়লেন ৩৫ জন। তাঁদের মধ্যে রয়েছে ৭টি শিশুও (Children)। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া (Uluberia) ২ নম্বর ব্লকের জোয়ারগড়ি নয়াচক মাখালপাড়া এলাকায়। ওই অঞ্চলে রবিবার বি

অনুষ্ঠান বাড়ির খাবারের বিষক্রিয়া! উলুবেড়িয়ায় অসুস্থ ৭ শিশু সহ ৩৫ জন

শেষ আপডেট: 29 August 2022 07:37

দ্য ওয়াল ব্যুরো: অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে একইসঙ্গে অসুস্থ হয়ে (Sick) পড়লেন ৩৫ জন। তাঁদের মধ্যে রয়েছে ৭টি শিশুও (Children)।

ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া (Uluberia) ২ নম্বর ব্লকের জোয়ারগড়ি নয়াচক মাখালপাড়া এলাকায়। ওই অঞ্চলে রবিবার বিকালে একটি অনুষ্ঠান হচ্ছিল। সেখানে খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। বমি ও পায়খানার উপসর্গ দেখা যায় অসুস্থদের মধ্যে। মোট ৩৫ জন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছে সাতটি শিশু ও ১৫ জন মহিলা (Women)।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও অতনু দাস। তাঁর সঙ্গেই আসেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। গুরুতর অসুস্থ চারজনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি অসুস্থদের চিকিৎসা চলছে বাড়িতেই।

প্রাথমিক দেখাশোনার পর চিকিৎসকদের অনুমান, ওই অনুষ্ঠান বাড়ির খাবারে কোনওভাবে বিষক্রিয়া হয়ে গিয়েছিল। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন সকলে। বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

অনুব্রত পাঁঠার মাংস-ভাত খেলেন জেলে, কেষ্টহীন জেলায় যেতে পারেন দিদি


```