Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

সাইকেলে চেপেই ‘চাঁদের পাহাড়’ জয়, কিলিমাঞ্জারোর সর্বোচ্চ শৃঙ্গে তেরঙ্গা উড়িয়ে নজির সিউড়ির উজ্জ্বলের

দ্য ওয়াল ব্যুরো:  ‘ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেলাম, দেখতে পেলাম চাঁদের পাহাড়,’ ফেসবুক খুললেই রাঢ়বঙ্গের উজ্জ্বল পালের ট্যাগলাইন এখন এটাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘শঙ্কর’ পারেননি, কিন্তু সিউড়ির উজ্জ্বল পেরেছেন। সাইকেল উজিয়ে হাজা

সাইকেলে চেপেই ‘চাঁদের পাহাড়’ জয়, কিলিমাঞ্জারোর সর্বোচ্চ শৃঙ্গে তেরঙ্গা উড়িয়ে নজির সিউড়ির উজ্জ্বলের

শেষ আপডেট: 27 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  ‘ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেলাম, দেখতে পেলাম চাঁদের পাহাড়,’ ফেসবুক খুললেই রাঢ়বঙ্গের উজ্জ্বল পালের ট্যাগলাইন এখন এটাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘শঙ্কর’ পারেননি, কিন্তু সিউড়ির উজ্জ্বল পেরেছেন। সাইকেল উজিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেছেন আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গে। প্রথম ভারতীয় হিসেবে ‘চাঁদের পাহাড়’ জয় করে নজির গড়েছেন তিনি। সেভেন সামিট ( সাত মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ) ও সেভেন ভলক্যানো ( সাত মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি ) আরোহণ  করে  গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। প্রজাতন্ত্র দিবসের সকালে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতের সর্বোচ্চ স্থান উহুরু শৃঙ্গে (৫,৮৯৫ মিটার) জাতীয় পতাকা উড়িয়ে বাঙালির মুকুটে ফের গর্বের পালক জুড়লেন আরও এক বঙ্গসন্তান উজ্জ্বল। জন্ম সিউড়ি নতুন ডাঙ্গালপাড়ায়। কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরে চাকরি শুরু করে একটি বেসরকারি সংস্থায়। তবে সেটাও বেশিদিন নয়। অভিযানের নেশায়  চাকরি ছেড়ে বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। অভিযানের নেশা তাঁর সর্বক্ষণের সঙ্গী। দুরন্ত সাহস নিয়ে দুর্গমকে জয় করার টান তাঁর শিরায় উপশিরায়। স্বপ্ন দেখেন সবুজ পৃথিবীর। ‘চাঁদের পাহাড়’ জয় করার বাসনা নিছক অভিযানের দুর্নিবারের নেশা নয়, এর পিছনে রয়েছে সামাজিক বার্তাও। ছোট থেকেই গাছপালা ঘেরা পরিবেশে বড় হওয়া উজ্জ্বল গোটা বিশ্বকেই একদিন ভরিয়ে দিতে চান সবুজ দিয়ে। গাছ লাগানোর উপকারিতা মানুষের মনে গেঁথে দিতেই তাঁর এই অভিযানের নাম ‘গ্রিন অন হুইল’। আদরের সাইকেল ‘চেতক’কে দোসর করে উজ্জ্বল তাই বেরিয়ে পড়েছেন বিশ্ব জয় করতে। ‘‘সারা জীবনে অন্তত একটি গাছ লাগান। তাকেই যত্নে বড় করে তুলুন,’’ উজ্জ্বলের ‘গ্রিন অন হইল’ অভিযানের বার্তা এটাই। আরও পড়ুন: হোমের চার দেওয়ালে সুরের সাধনায় ‘অনুভব’এর কোয়েল সাইকেলে চড়ে ভ্রমণের নেশা তাঁকে পেয়ে বসে গত কয়েক বছরে। এমনটাই জানিয়েছেন উজ্জ্বলের পরিবারের লোকজন। কখনও দেশের মধ্যে, আবার কখনও দেশের বাইরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। পাড়ি দিয়েছেন দুর্গম পথ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জার্মানি, তুরস্ক, গ্রিস, দক্ষিণ-পূর্ব এশিয়া নানা দেশ ঘুরে ফেলেছেন ইতিমধ্যেই। ‘চাঁদের পাহাড়’ অভিযান শুরু হয় গত ২৮ নভেম্বর। মিশরের রাজধানী কায়রো থেকে সাইকেলে চেপে শুরু হয় যাত্রা। তিন মাসে আফ্রিকা সুদান, কেনিয়া, ইথিওপিয়া-সহ প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পথ পেরিয়ে গত ১৬ জানুয়ারি পৌঁছন তানজানিয়ায়।  স্থানীয় পর্বতারোহীদের সংস্থা থেকে পরামর্শ ও সাহায্য নিয়ে মাসাইমারা  থেকে ফের শুরু হয় যাত্রা। ২৬ জানুয়ারি সকাল ৬টায় উহুরু শৃঙ্গে তেরঙ্গা পতাকা ওড়ান উজ্জ্বল। [caption id="attachment_74944" align="aligncenter" width="671"] আফ্রিকার তানজানিয়ায়[/caption] ‘‘আমি মনে হয় প্রথম ভারতীয় যে সাইকেলে চেপে কিলিমাঞ্জারোতে উঠেছে। লক্ষ্য ছোঁয়াই আমার উদ্দেশ্য ছিল এবং আমি সেটা করে দেখিয়েছি,’’ সুদূর আফ্রিকা থেকে ফোনে পরিবারের লোকজনকে এমনটাই জানিয়েছেন উজ্জ্বল। তাঁর বৌদী মানসী পালের কথায়, ‘‘আমাকে ২৩ তারিখ ফোন করে বলল যে কিলিমাঞ্জারো জয় করেছে। আমি শুধু ওর পরিবারের লোক হিসেবে বলছি না, ভারতীয় হিসেবে গর্ববোধ করছি।’’ গাছ লাগানোর বার্তা নিয়ে গত দু’বছরে ১৭টি দেশের প্রায় ৪৫ হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে ফেলেছেন উজ্জ্বল। সাইকেলে চেপেই জয় করেছেন ‘চাঁদের পাহাড়’। তবে অভিযানের এখনও শেষ হয়নি। আগামী দিনে আরও বড় পরিকল্পনা রয়েছে উজ্জ্বলের। তারই প্রস্তুতিতে এখন ব্যস্ত তিনি। আরও পড়ুন:  https://www.four.suk.1wp.in/28-1-2019-distnews-home-inmate-koela-promising-singer/  

```