Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ধেয়ে আসছে ঝড়, সমুদ্র ফুঁসছে দিঘায়, জারি সতর্কবার্তা

দ্য ওয়াল ব্যুরো: ঝোড়ো আবহাওয়ায় ফুঁসে উঠল দিঘার সমুদ্র।  তাই যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর হল প্রশাসন।  রাতের জোয়ারে ব্যাপক জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। তাই পর্যটকদের সতর্ক করতে মাইক নিয়ে প্রচার চলছে সমুদ্রের ধারে। সকাল থেকেই আক

ধেয়ে আসছে ঝড়, সমুদ্র ফুঁসছে দিঘায়, জারি সতর্কবার্তা

শেষ আপডেট: 19 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ঝোড়ো আবহাওয়ায় ফুঁসে উঠল দিঘার সমুদ্র।  তাই যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর হল প্রশাসন।  রাতের জোয়ারে ব্যাপক জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। তাই পর্যটকদের সতর্ক করতে মাইক নিয়ে প্রচার চলছে সমুদ্রের ধারে। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও সকাল থেকে বৃষ্টির দাপট দেখা গেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রের উপর গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপট দেখা গেছে রাজ্যের নানা জায়গায়। আগামী কয়েক দিন এই নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তের আর মাত্র দু’দিন বাকি। তবুও বহু পর্যটকের ভিড় রয়েছে দিঘার সৈকতে। বৃহস্পতিবার সকাল থেকেই  খারাপ আবহাওয়ায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। তাই পর্যটকরা যাতে বিপদে না পড়ে তার জন্য নামানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের। পাশাপাশি নুলিয়াদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। মৎসজীবীরা যাতে  বিপদে না পড়েন তার জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে তাঁদের। ইতিমধ্যেই মাঝ সমুদ্রে গিয়েছেন যাঁরা তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। দুপুরের পর থেকেই সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বাড়ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তাই  উদ্বেগের প্রহর গুনছেন আধিকারিকরা।

```