Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

‘আমরা করব জয়’, ফ্রাঙ্কফুর্টের রাস্তায় মমতার সুরের মূর্ছনা

দ্য ওয়াল ব্যুরো: পুজোর অ্যালবাম তৈরির কাজ চলছে জোরকদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা ৮টি গানের সঙ্কলন প্রকাশ পাবে এ বার পুজোয়। আর পুজোর ঠিক আগেই সুদূর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে নিজের আঙুল দিয়ে সুরের ঝঙ্কার তুললেন মম

‘আমরা করব জয়’, ফ্রাঙ্কফুর্টের রাস্তায় মমতার সুরের মূর্ছনা

শেষ আপডেট: 18 September 2018 06:21

দ্য ওয়াল ব্যুরো: পুজোর অ্যালবাম তৈরির কাজ চলছে জোরকদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা ৮টি গানের সঙ্কলন প্রকাশ পাবে এ বার পুজোয়। আর পুজোর ঠিক আগেই সুদূর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে নিজের আঙুল দিয়ে সুরের ঝঙ্কার তুললেন মমতা। রবিবার সকালের বিমানে ১২ দিনের জার্মানি এবং ইতালি সফরে গেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে থাকলে নানান ব্যস্ততার মধ্যে হাঁটাহাঁটি বিশেষ হয় না বলে, বাইরে গেলেই রোজ সকালে কয়েক কিলোমিটার হাঁটা তাঁর অভ্যেস। অন্যথা হলো না এ বারও। ফ্রাঙ্কফুর্ট শহরে হাঁটতে বেরিয়ে অ্যাকোর্ডিয়ানে সুর তুললেন তিনি। বাজালেন, ‘আমরা করব জয় নিশ্চয়।’ https://www.facebook.com/rupanjana/videos/10160802311835305/ ফ্রাঙ্কফুর্টে যে পথে মমতা হাঁটছিলেন সেখানেই এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন একজন স্ট্রিট মিউজিশিয়ান। মিকিমাউসের পোশাক পরা সেই মিউজিশিয়ানের হাতে থাকা অ্যাকোর্ডিয়ান বাজালেন মুখ্যমন্ত্রী। মমতার সুরের মূর্ছনায় মুগ্ধ হলেন সঙ্গে থাকা সাংবাদিক, সচিব, নিরাপত্তারক্ষী সবাই। এমনিতেই তাঁর সঙ্গে হেঁটে পাল্লা দেওয়া মুশকিল। বয়সে অনেক নবীনও হাঁপিয়ে ওঠেন তাঁর সঙ্গে হাঁটতে গেলে। ফ্রাঙ্কফুর্টের প্রথম সকালেই হাঁটতে বেরিয়েছিলেন মমতা। দ্রুতগতির পদচারণার মাঝেই বলেছেন, ‘দেশের মানুষ প্রধানমন্ত্রীকে দেখলে ভয় পায়।’ সেই সঙ্গে এও বলেছেন, ‘কে প্রধানমন্ত্রী হবে সেটা পরের কথা।’ তিনি যে উনিশের ভোটে সব বিরোধীদের এককাট্টা করে লড়তে চান তাও স্পষ্ট করেন ফ্রাঙ্কফুর্ট মর্নিং ওয়াকে। এর আগেও ইউরোপের দ্য হেগ শহরে কিংবা লন্ডন সফরে গিয়ে টেমসের ধারে হাঁটতে দেখা গেছে তাঁকে। হাইডপার্কে দাঁড়িয়ে থাকা মিউজিশিয়ানের থেকে গানও শুনেছেন। এ বার সেই তালিকায় যুক্ত হলো জার্মানির বাণিজ্য শহর ফ্রাঙ্কফুর্ট। মাদার টেরেসাকে সেন্টহুড দেওয়ার সময় ভ্যাটিক্যানের আমন্ত্রণে রোমে গিয়েছিলেন মমতা। দেখা গিয়েছিল সফরসঙ্গী সাংবাদিকদের গান তোলাচ্ছেন দিদিমণি। কোথায় থামতে হবে, কতক্ষণ থামতে হবে সব খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন তিনি। এ বার নিজেই বাজালেন যন্ত্র। শাসক দলের এক নেতার মতে, মমতা দীর্ঘদিনের রাজনীতিক। চার দশকের বেশি রাজনৈতিক জীবন তাঁর। কেন্দ্রীয় মন্ত্রী, বাংলার বিরোধী নেত্রী থেকে আজ মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজনীতিটা দিদির গুলে খাওয়া। আর তাই কয়েক সেকেন্ড অ্যাকোর্ডিয়ান বাজানোর সুযোগ পেয়েই যে সুর তুললেন সেটা জয় করার প্রত্যয়ে ভরা। কারণ সামনেই যে উনিশের ভোট!

```